অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

ছবি : সংগৃহীত

সংস্কার ১ জুন ২০২৬ সোমবার: হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী কর্মীদের মাঝে কুরআন ও এর অনুবাদের কপি বিতরণ শুরু হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে ইতোমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। বিদেশি হাজিরা বিমানে ওঠার আগে তাদের হাতে কুরআনের কপি তুলে দেওয়া হচ্ছে।

মদিনার কিং ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত এসব কুরআন ৮০টিরও বেশি ভাষায় অনূদিত। উদ্দেশ্য হলো, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা যেন নিজ নিজ মাতৃভাষায় কুরআনের বাণী বুঝে দেশে ফিরতে পারেন। ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টা এই বিতরণ কার্যক্রম চলবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এই উদ্যোগ বিশ্বজুড়ে পবিত্র কুরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টার প্রকাশ। এদিকে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, হজ শেষে হাজিদের নির্বিঘ্ন প্রত্যাবর্তনের জন্য সব স্থল, আকাশ ও সমুদ্রবন্দরে পূর্ণ প্রস্তুতি রাখা হয়েছে। আন্তর্জাতিক হাজিদের নির্ধারিত ভ্রমণসূচি মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে মোট ১৭ লাখ ৭ হাজার ৩১০ জন অংশ নেন, যা আগের বছরের তুলনায় ২.০৪ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশি হাজি ছিলেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং সৌদি নাগরিক ও বাসিন্দা ছিলেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। হজ শেষে হাজিদের হাতে কুরআন তুলে দেওয়ার এই উদ্যোগকে কুরআনের বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এটি হাজিদের জন্য হজের স্মৃতিকে আরও অর্থবহ করে তুলবে বলে মনে করা হচ্ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান