আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ জুলাই ২০২৬ সোমবার: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। শান্তি আলোচনার সম্ভাবনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের হামলা বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তেহরান জানিয়েছে।
আইআরজিসির দাবি, ওমানে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ও জাহাজ শনাক্তকরণ রাডার সিস্টেম ধ্বংস করা হয়েছে। বাহরাইনের জুফায়ারে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে শেখ ঈসা বিমান ঘাঁটিতেও হামলার খবর পাওয়া যায়।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আকাশসীমায় প্রবেশ করা চারটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে আইআরজিসির দাবি, প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলায় জ্বালানি ডিপো ও গোলাবারুদের গুদামে আগুন লাগে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করে আইআরজিসি জানিয়েছে, এতে দুটি হাইমার্স মোবাইল রকেট লঞ্চার ও ক্ষেপণাস্ত্রভর্তি গুদাম ধ্বংস হয়েছে। কুয়েত সেনাবাহিনীও তাদের আকাশসীমায় শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করার কথা জানিয়েছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল সচল রাখতে তারা ইরানের একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও উপকূলীয় রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। এই অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন আত্মঘাতী ড্রোন ও ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ সি-ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইরানের খুজেস্তান প্রদেশের উপ-গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানান, মার্কিন হামলায় প্রদেশটির অন্তত আটটি স্থানে আঘাত হানা হয়েছে। মাহশাহর এলাকায় একটি কৃষি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এছাড়া বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের তৈরি একটি লুকাস (LUCAS) আত্মঘাতী ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী এখনো উন্মুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ইরান একটি সম্ভাব্য চুক্তিতে সম্মত হওয়ার পরও একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে।
গত ৬ জুলাই অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার অভিযোগে কাতারের একটি এলএনজি ট্যাংকারসহ তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এই সংঘাতের সূচনা হয়। পরদিন যুক্তরাষ্ট্র পাল্টা হামলা শুরু করে। পরে আইআরজিসি আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলে এ পথ দিয়ে জাহাজ চলাচল গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। বাণিজ্য গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, রোববার মাত্র ছয়টি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সংকটের আশঙ্কা তৈরি করেছে।
সংস্কার/ইএমই
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান
কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার ১২ জুলাই ২০২৬ দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, গভীর শোকের
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রায় ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রায় চার দশক দেশ পরিচালনার পর আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে সারা দেশে শোকের আবহ তৈরি হলেও, একই সময়ে মার্কিন হামলার ঘটনায় জনমনে ক্ষোভ ও প্রতিশোধের দাবি আরও তীব্র হয়ে উঠেছে।
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা শেষে জেরুজালেম এবং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা (WAFA) স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আল-আকসা মসজিদে