অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল অভিযানের মূল লক্ষ্য।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের ৮৭৬ কর্মকর্তা অভিযানে অংশ নেন। মোট ২ হাজার ২৬০ জনের নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে আইন লঙ্ঘনের অভিযোগে ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ২৯০ জন, মিয়ানমারের ১০১, ইন্দোনেশিয়ার ৬৬, নেপালের ৩৮, ভারতের ৩৬ এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৯৫ জন নারীও রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য সবাইকে বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

তদন্ত আরও স্বচ্ছ করতে সংশ্লিষ্টদের সাক্ষী হিসেবে সহযোগিতার জন্য ১২০ জনকে বিশেষ নোটিশ বা বোরং ২৯ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে তারা কঠোর অবস্থানে রয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ভিসার শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে নির্মাণ খাতের ভিসা নিয়ে অন্য পেশায় কাজ করা এবং ইউএনএইচসিআর কার্ডধারীদের নথিপত্রে অসংগতি পাওয়ার ঘটনাও রয়েছে।

জাকারিয়া শাবান জানান, কুয়ালালামপুর ও আশপাশের ক্লাং ভ্যালিসহ দেশজুড়ে দুই শতাধিক হটস্পট চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে নিয়মিত অভিযান চালানো হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই : শোকে দেশ

কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক উন্নয়নের অন্যতম রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রোববার ১২ জুলাই ২০২৬ দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, গভীর শোকের

খামেনির দাফনের পর ক্ষোভে ফুঁসছে ইরান : মার্কিন হামলার জবাব দেয়া হবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রায় ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রায় চার দশক দেশ পরিচালনার পর আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে সারা দেশে শোকের আবহ তৈরি হলেও, একই সময়ে মার্কিন হামলার ঘটনায় জনমনে ক্ষোভ ও প্রতিশোধের দাবি আরও তীব্র হয়ে উঠেছে।