আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জুন ২০২৬ বুধবার: ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির রাডার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা তেহরানের নীতিগত সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ইজাদি বলেন, ইরান চায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকুক। তার মতে, তেহরানে সরকার পরিবর্তন না হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং এই নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান প্রয়োজন হলে যেকোনো মূল্য দিতে প্রস্তুত। কারণ, এটি দেশটির জন্য একটি কৌশলগত সুবিধা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনার প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের জন্য পারস্য উপসাগরের তীরে সামরিক ঘাঁটি থাকা ইরানের জন্য অপরিহার্য নয়। ইরান একটি বৃহৎ দেশ এবং তাদের কাছে পর্যাপ্ত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে।
অধ্যাপক ইজাদি বলেন, হরমুজ প্রণালি ঘিরে তৈরি হওয়া সংকটের একমাত্র কার্যকর সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে। তার ভাষায়, ইরানের কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সাময়িক সন্তুষ্টি পেলেও, সামরিক উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এতে দীর্ঘমেয়াদে তাদের নীতিগত লক্ষ্যও অর্জিত হবে না।
তিনি আরও বলেন, এ সংকটের সমাধানে রাজনৈতিক উদ্যোগই প্রয়োজন। তার দাবি, ওয়াশিংটনের অনেক নীতিনির্ধারকও এখন ধীরে ধীরে এই বাস্তবতা উপলব্ধি করতে শুরু করেছেন।
সংস্কার/ইএমই
পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বুধবার (১০ জুন) বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব সামরিক সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী,
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে। রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার
মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।