অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ইরান : যুদ্ধবিরতি ইস্যুতে পাকিস্তানের প্রশংসা

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি প্রচেষ্টায় পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেছে ইরান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের সৌজন্যমূলক প্রচেষ্টা ও মধ্যস্থতার উদ্যোগকে ইরান কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছে। তবে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাকিস্তান ৮ এপ্রিল হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছিল।

বাকায়ী বলেন, তেহরান জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি জোর দিয়ে জানান, যেকোনো হুমকি বা শত্রুতার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, কূটনীতি জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যখনই প্রয়োজনীয় ও যৌক্তিক পরিস্থিতি তৈরি হবে, তখনই ইরান এ পথে অগ্রসর হবে।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি এবং দেশটির সব পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরাইলি শাসনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বৈধ আত্মরক্ষার অংশ। আগ্রাসনকারীদের জবাবদিহির আওতায় আনতে এবং ক্ষতিপূরণ আদায়ে ইরান সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে, যার মধ্যে যুদ্ধাপরাধের বিচারও অন্তর্ভুক্ত।

এর আগে বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে বাড়ানোর ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি দাবি করেন, ইরান সরকারের ভেতরে বিভক্তি রয়েছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে ইরানের ওপর হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ট্রাম্প এ ঘোষণা দেন। প্রথমে সময়সীমা ছিল ২১ এপ্রিল রাত ৮টা, পরে তা ওয়াশিংটন সময় অনুযায়ী বুধবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়। যদিও এর আগে তিনি যুদ্ধবিরতি আর না বাড়ানোর কথা বলেছিলেন। অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তান সময় অনুযায়ী ২২ এপ্রিল ভোর ৪টা ৫০ মিনিটে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান