অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

শান্তি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা: সাইক্লিস্টসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি ইসরায়েলি ড্রোন হামলায় এক বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্টসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কফর তিবনিত শহরে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে গাড়িতে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের একজন বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্ট আলী ইসমাইল তুফাইলি বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

এ ছাড়া দক্ষিণাঞ্চলের জেবদিন শহরে পৃথক আরেকটি ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই হামলার কয়েক ঘণ্টা আগেই যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪ দফার একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। প্রায় ৮০০ শব্দের ওই নথিতে লেবাননসহ সব সংঘাতপূর্ণ এলাকায় অবিলম্বে যুদ্ধ ও বৈরিতা বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তিতে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এর ফলে দেশটি আবার বিশ্ববাজারে তেল রপ্তানি করতে পারবে। পাশাপাশি অবরুদ্ধ শত শত কোটি ডলারের সম্পদ ফেরত পাওয়া এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) মার্কিন ডলারের তহবিল দেওয়ার আশ্বাসও রয়েছে।

তবে শান্তি চুক্তি স্বাক্ষরের পরপরই লেবাননে এই ড্রোন হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও চুক্তির বাস্তবায়ন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান