আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার: ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি বলেছেন, দেশের জনগণের অভূতপূর্ব জাতীয় ঐক্য ও সংহতি শত্রুপক্ষের জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এই ঐক্যের কারণে শত্রুদের সব ধরনের ষড়যন্ত্র বারবার ব্যর্থ হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, “দেশপ্রেমিক ইরানিদের মধ্যে যে বিস্ময়কর সংহতি তৈরি হয়েছে, তা শত্রুদের শিবিরে বিভাজন সৃষ্টি করেছে।” তিনি আরও উল্লেখ করেন, এই ঐক্য শত্রুদের পরিকল্পনা ও হিসাব-নিকাশ সম্পূর্ণভাবে এলোমেলো করে দিয়েছে।
আয়াতুল্লাহ খামেনি এই জাতীয় ঐক্যকে ‘ঐশ্বরিক আশীর্বাদ’ হিসেবে উল্লেখ করে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করেন, শত্রুপক্ষ এখন মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং মিডিয়া অপারেশনের মাধ্যমে দেশের সংহতি ও নিরাপত্তা দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেই ইরান কঠিন সময় পার করছে। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার পক্ষ থেকে জাতীয় ঐক্য জোরদারের এই বার্তা এলো। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্যের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান