অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ : ৯ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু

ছবি : সংগৃহীত

সংস্কার ১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করেছে আয়োজকরা। সোমবার ৩০ মার্চ ২০২৬ জানানো হয়, সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে আগামী ৯ এপ্রিল থেকে। এর আগে লস অ্যাঞ্জেলেস ও ওকলাহোমা সিটির স্থানীয় বাসিন্দাদের জন্য ২ এপ্রিল থেকে প্রি-সেল চালু করা হবে।

আয়োজক সংস্থা এলএ২৮ অর্গানাইজিং কমিটি জানিয়েছে, টিকিটের ড্রয়ের জন্য আগে নিবন্ধনকারীরা ৩১ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। অন্যদিকে, স্থানীয় নিবন্ধিত বাসিন্দারা ৩১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে প্রি-সেল সংক্রান্ত সময়সূচির ইমেইল পাবেন। এরপর ৭ এপ্রিল অন্যান্য নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের প্রথম ধাপে টিকিট কেনার নির্দিষ্ট সময় জানানো হবে।

টিকিট বিভিন্ন মূল্যশ্রেণিতে বিক্রি হবে এবং আসন নির্ধারণ করা হবে গেমস শুরুর কাছাকাছি সময়ে। নির্বাচিত ক্রেতারা অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের জন্য সর্বোচ্চ ১২টি এবং ফুটবল ম্যাচের জন্য আরও ১২টি টিকিট কিনতে পারবেন। তবে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের ক্ষেত্রে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন, যা মোট টিকিট সীমার মধ্যেই গণ্য হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত

বিশ্বকাপে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া, ব্রাজিল, মরক্কো ও সুইজারল্যান্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। শুরু থেকেই লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনোজদের আক্রমণে চাপে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে মুনোজের একটি গোল অফসাইডে বাতিল হয়, আর হামেস, মোহিকা