অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চাপানো যুদ্ধ বন্ধে বন্ধুরাষ্ট্রের মাধ্যমে মার্কিন অনুরোধ পেয়েছে ইরান

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার: ইরান জানিয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা আলোচনার অনুরোধ পেয়েছে। তবে এটি সরাসরি নয়, বরং কয়েকটি বন্ধুরাষ্ট্রের মাধ্যমে ওয়াশিংটন পাঠিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, আলোচনার প্রক্রিয়ায় ইরান কড়া হুঁশিয়ারি দিয়েছে। বাগাই বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার পরিণতি ভয়াবহ হবে। হরমুজ প্রণালি ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা বা ঐকমত্য হয়নি। তিনি ট্রাম্পের দাবিকে মিথ্যা খবর উল্লেখ করে বলেন, মূলত আর্থিক ও তেল বাজার নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংকট থেকে এ ধরনের খবর ছড়ানো হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এই আলোচনা চালাচ্ছেন। ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন, সমঝোতায় না এলে মার্কিন বোমাবর্ষণ ইরানে অব্যাহত থাকবে।

জবাবে পার্লামেন্ট স্পিকার গালিবাফ জানিয়েছেন, ইরান আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ শাস্তি নিশ্চিত করতে চায় এবং এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে অটল থাকবে। তবে, ইরান স্পষ্ট করেছে যে মার্কিন দাবিকৃত সরাসরি আলোচনায় কোনো ঐকমত্য নেই। এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। (আল-জাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা সরানোর আহ্বান মোহসেন রেজায়ির

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সব সশস্ত্র বাহিনী দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক প্রধান ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজায়ি। বৃহস্পতিবার আল-মায়াদিন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে আটক ১৫০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সম্প্রতি পরিচালিত ৩২টি বিশেষ অভিযানে ১৫০ জন অবৈধ অভিবাসী এবং ১৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। ৬ মে ২০২৬ এক বিবৃতিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায়, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দমন

গাজার ধ্বংসস্তূপে চাপা ৮ হাজার মরদেহ : পরিষ্কারে লাগবে ৭ বছর

গাজায় ইসরাইলের দীর্ঘ দুই বছরের সামরিক অভিযানের পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাতে জানায়, গাজার ধ্বংসাবশেষের মাত্র এক শতাংশেরও কম অংশ এখন পর্যন্ত পরিষ্কার করা সম্ভব হয়েছে।

ইরান উপকূলে বাল্ক ক্যারিয়ার জাহাজে হামলায় নিরাপদ নাবিকরা

ইরানের উপকূলসংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায়