আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২১ মে ২০২৬ বৃহস্পতিবার: টানা তৃতীয় বছরের মতো কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপনের আশঙ্কায় রয়েছে গাজার বাসিন্দারা। চলমান যুদ্ধ, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং গবাদিপশু আমদানিতে নিষেধাজ্ঞার কারণে এবারও ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে হজ পালনের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন অনেক ফিলিস্তিনি।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে শরণার্থী শিবিরে বসবাসকারী ৬৪ বছর বয়সী নাজিয়া আবু লেহিয়া জানান, যুদ্ধ শুরুর আগে তার ও স্বামীর হজে যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু পরিস্থিতির অবনতির কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। পরে যুদ্ধের মধ্যেই তার স্বামী মারা যান। এখন তিনি মোবাইল ফোনে মক্কার দৃশ্য দেখে স্মৃতিচারণ করেন।
২০২৩ সালের আগে প্রতিবছর গাজা থেকে কয়েক হাজার মানুষ হজ পালনের সুযোগ পেতেন। তবে যুদ্ধ শুরুর পর সীমান্তে কড়াকড়ি ও চলাচল নিয়ন্ত্রণের কারণে সেই সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধবিরতির পর কিছু সীমিত যাতায়াত চালু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।
রাফাহ সীমান্ত দিয়ে মানবিক কারণে সীমিত সংখ্যক মানুষকে পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। তবে গুরুতর অসুস্থ রোগী ও অল্প কয়েকজন ছাড়া সাধারণ মানুষের বিদেশ ভ্রমণ বা ধর্মীয় সফরের সুযোগ নেই।
অন্যদিকে কোরবানির পশুর সংকটও তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে খামার, পশু চিকিৎসা কেন্দ্র এবং খাদ্য সরবরাহ ব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ফলে পশু উৎপাদন ও আমদানি কার্যত বন্ধ রয়েছে।
যুদ্ধের আগে ঈদুল আজহার সময় গাজায় হাজার হাজার গরু ও ভেড়া আমদানি করা হতো। বর্তমানে সেই সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় কোরবানি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত মানবিক সহায়তার আওতায় কিছু খাদ্য ও প্রয়োজনীয় পণ্য প্রবেশের অনুমতি দেওয়া হলেও জীবিত পশু প্রবেশের অনুমতি নেই। ফলে কোরবানির পশুর সংকট আরও বেড়েছে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, সীমান্ত দিয়ে যাতায়াতের অনুমতি পাওয়া মানুষের সংখ্যা জনসংখ্যার তুলনায় অত্যন্ত কম। এতে ঈদ, হজ এবং অন্যান্য ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও সীমিত হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী সংঘাত ও অবরোধের ফলে গাজার মানুষের ধর্মীয় জীবন ও সামাজিক উৎসবগুলো গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈদুল আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবেও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান