অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুদ্ধের শেষ কখন হবে তা ঠিক করবে তেহরান : আইআরজিসি

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ মার্চ ২০২৬: আন্তর্জাতিক ডেস্ক: চলমান সংঘাত কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করবে, এমন মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে মন্তব্য করার পর এর কড়া জবাব দেয় বাহিনীটি।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বলে আখ্যা দিয়ে বলেন, বাস্তব পরিস্থিতি আড়াল করতে ট্রাম্প এখন ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন।

তিনি দাবি করেন, অপমানজনক পরাজয়ের মুখে পড়ে যুক্তরাষ্ট্র নিজেদের শক্তিশালী দেখাতে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। তবে এই সংঘাত কীভাবে এবং কখন শেষ হবে, তা নির্ধারণ করবে তেহরানই।

নাঈনির মতে, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি দ্রুত ক্ষয় হচ্ছে। তিনি বলেন, আমরা জানি তোমাদের গোলাবারুদ প্রায় শেষ হয়ে এসেছে এবং তোমরা সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছ। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন ট্রাম্প মার্কিন জনগণকে প্রকৃত পরিস্থিতি জানাচ্ছেন না।

আইআরজিসি মুখপাত্র আরও দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো গুরুতর ক্ষতির মুখে পড়েছে। কিন্তু মার্কিন প্রশাসন সেই বাস্তবতা গোপন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছে আইআরজিসি। নাঈনির দাবি, যুদ্ধের প্রথম দিনের তুলনায় এখন ইরান আরও বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি ইস্যুতেও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়ে নাঈনি বলেন, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসী দেশগুলো ও তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা চলছে তা সাময়িক এব শেষ পর্যন্ত এই প্রচেষ্টা ব্যর্থ হবে। ( আল-জাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান