অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মোবাইল ফোন আমদানিত ও রেজিস্ট্রেশনে নতুন নীতিমালা ঘোষণ

ছবি : ইন্টারনেট

সংস্কার ০৩ ডিসেম্বর ২০২৫: বিদেশে কর্মরত বাংলাদেশিদের সুবিধা বাড়াতে বিএমইটি কার্ডধারীদের জন্য মোবাইল আনার নিয়মে নতুন সুযোগ যুক্ত হয়েছে। এখন তারা দেশে ফেরার সময় শুল্কমুক্তভাবে সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন আনতে পারবেন। একই সঙ্গে ক্লোন করা হ্যান্ডসেট, চুরি-ছিনতাই হওয়া মোবাইল এবং রিফারবিশড ফোন আমদানি একেবারে নিষিদ্ধ করা হয়েছে। ১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে মোবাইল আমদানি ও রেজিস্ট্রেশন নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় জানানো হয়, দেশে আসা প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত ফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি অবস্থান করলে স্মার্টফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।

বিএমইটি কার্ডধারীরা নিজস্ব ব্যবহারের ফোনের সঙ্গে অতিরিক্ত দুটি নতুন ফোন দেশে আনতে পারবেন সম্পূর্ণ ট্যাক্স ছাড়াই। আর চতুর্থ ফোন আনতে চাইলে শুল্ক পরিশোধ করতে হবে। অন্যদিকে, যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন ফ্রি আনতে পারবেন, তবে তার বৈধ চালান বা কাগজপত্র সঙ্গে রাখতে হবে। বৈধ আমদানি উৎসাহিত করতে স্মার্টফোনের ওপর বিদ্যমান ৬১ শতাংশ শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুল্ক কমলে দেশের ফ্যাক্টরি-উৎপাদিত মোবাইলের শুল্ক ও ভ্যাটও নতুনভাবে সমন্বয় করা হবে, যাতে স্থানীয় অবকাঠামো বা বিদেশি বিনিয়োগ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

প্রবাসীদের সতর্ক করে বলা হয়, তাদের নামে অন্য কেউ সিম নিবন্ধন করলে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতিসহ নানা সমস্যার ঝুঁকি তৈরি হয়। তাই নিজের নামে নিবন্ধিত সিমই ব্যবহার করার ওপর জোর দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা অবৈধ আমদানিকৃত ফোনের মধ্যে যেগুলোতে বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলোকে হ্রাসকৃত শুল্কে বৈধ করার সুযোগ চালু করা হচ্ছে। তবে ক্লোন বা রিফারবিশড ফোন কোনোভাবেই এই সুবিধা পাবে না। এছাড়া জানানো হয়, বর্তমান ব্যবহৃত সচল ফোনগুলো ১৬ ডিসেম্বরের আগে কোনোভাবেই বন্ধ হবে না। নাগরিকদের সতর্ক করা হয়েছেবৈধ আইএমইআই ছাড়া নতুন হ্যান্ডসেট না কিনতে এবং গুজবে কান না দিতে। অবৈধভাবে পুরনো ফোনের ডাম্পিং, কেসিং বদলে ইলেকট্রনিক বর্জ্য আনার প্রবণতা এবং মোবাইল চোরাচালান ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরে নজরদারি জোরদার করা হবে। ভারত, থাইল্যান্ড ও চীন ফেরত ফ্লাইটগুলোতে বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি কাস্টমস থেকে নিয়মিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ অনুযায়ী, মোবাইল সিমের আইএমইআই ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য নিরাপদে সংরক্ষণ নিশ্চিত করা হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - এ ধরনের পরামর্শও সভায় জানানো হয়, যেন কেউ ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে