অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাশহাদে আলী খামেনির দাফন শোক সমাবেশে ট্রাম্পবিরোধী স্লোগান

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার: দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে চলা গণ-জানাজা ও শোক মিছিল শেষে ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা আ. এর মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ দাফন সম্পন্ন হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের আরও চার সদস্যও প্রাণ হারান। এরপর এক সপ্তাহ ধরে তাদের মরদেহ তেহরান, পবিত্র কোম শহর এবং ইরাকের শিয়া ধর্মাবলম্বীদের পবিত্র নগরী নাজাফ ও কারবালায় নেওয়ার পর শেষ পর্যন্ত মাশহাদে দাফন করা হয়।

দাফন অনুষ্ঠানকে ঘিরে মাশহাদে লাখো মানুষের সমাগম ঘটে। এ সময় অনেক বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের হাতে খামেনির ছবি এবং "কিল ট্রাম্প" লেখা প্ল্যাকার্ড দেখা যায়। উপস্থিত জনতার একটি অংশ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক স্লোগানও দেয়।

এদিকে, আলী খামেনির মৃত্যুর এক সপ্তাহ পর তার ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে তিনি এখনো জনসমক্ষে আসেননি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একই মার্কিন হামলায় তিনি গুরুতর আহত হন এবং তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত লাগে। তেহরানের সরকারি সূত্রগুলোর দাবি, নিরাপত্তার স্বার্থে এবং সম্ভাব্য নতুন হামলার ঝুঁকি এড়াতে তাকে আপাতত জনসমক্ষে আনা হচ্ছে না।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

খামেনির দাফনের পর ক্ষোভে ফুঁসছে ইরান : মার্কিন হামলার জবাব দেয়া হবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রায় ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো একজন সর্বোচ্চ নেতার দাফন সম্পন্ন হয়েছে। প্রায় চার দশক দেশ পরিচালনার পর আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে সারা দেশে শোকের আবহ তৈরি হলেও, একই সময়ে মার্কিন হামলার ঘটনায় জনমনে ক্ষোভ ও প্রতিশোধের দাবি আরও তীব্র হয়ে উঠেছে।

আল-আকসার খতিব ও গ্র্যান্ড মুফতিকে আটক করেছে ইসরায়েল

পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজ ও খুতবা শেষে জেরুজালেম এবং ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা (WAFA) স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আল-আকসা মসজিদে

ইরানের পক্ষে হুথিদের হুঁশিয়ারি : মার্কিন ঘাঁটি ব্যবহার করলেই হামলা

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী আরব দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ইরানে সাম্প্রতিক মার্কিন হামলার পর হুথিরা বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে পুরো পশ্চিম এশিয়াকে সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত করা হবে এ

মার্কিন হামলার পর উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আঘাত

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। হামলার পর বাহরাইনজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে