আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ মে ২০২৬ বুধবার: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সম্প্রতি পরিচালিত ৩২টি বিশেষ অভিযানে ১৫০ জন অবৈধ অভিবাসী এবং ১৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
৬ মে ২০২৬ এক বিবৃতিতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ জানায়, অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের দমন এবং অভিবাসন সুবিধার অপব্যবহার রোধে ধারাবাহিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, গত ৪ মে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩২টি বিশেষ অভিযান পরিচালনা করে জেআইএম। এসব অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী ১৫০ বিদেশিকে আটক করা হয়। একইসঙ্গে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ১৩ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।
জেআইএম বিশেষভাবে সামাজিক ভিজিট পাশ ও অস্থায়ী কর্মসংস্থান পাশ (পিএলকেএস) অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, অনেক বিদেশি কর্মী অনুমোদিত খাতের বাইরে কাজ করছেন, যা দেশটির আইন লঙ্ঘনের শামিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পাশ বাতিল, বহিষ্কার এবং আইনগত পদক্ষেপ গ্রহণ।
এছাড়া বৈধ পাশ ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দেওয়া নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
জেআইএম বলেছে, কোনো ধরনের আপস ছাড়াই এসব অপরাধের বিরুদ্ধে মামলা পরিচালনা করা হবে, যাতে শ্রমবাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিদেশি শ্রমিকদের শোষণ প্রতিরোধ করা যায়।
সংস্থাটি আরও জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অভিবাসী বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে জনগণকে কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান