আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ জুন ২০২৬ শনিবার: মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে। পরে একাধিক অভিযোগের পর চেঞ্জ ডট অর্গ এটি পর্যালোচনার আওতায় এনে স্থগিত করে।
দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস জানায়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৬০০। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ১৪৪ জনই রোহিঙ্গা, যা নিবন্ধিত শরণার্থীদের মধ্যে সর্বোচ্চ।
প্রতিবেদনে আরও বলা হয়, পেনাংভিত্তিক একটি বেসরকারি সংগঠন দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের ক্রমবর্ধমান ব্যবসায়িক উপস্থিতি ও আর্থিক সুযোগ-সুবিধা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসব বক্তব্য জনমনে বিতর্ক ও অস্বস্তির সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোরটিফাই রাইটস সরকারকে শরণার্থী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে অনলাইনে ছড়িয়ে পড়া ঘৃণা, হয়রানি ও হুমকির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির পরিচালক পুত্তানি কাংকুন বলেন, অনলাইনের ঘৃণাপ্রচার খুব দ্রুতই বাস্তব সহিংসতায় রূপ নিতে পারে।
ফোরটিফাই রাইটস সরকার ও জনপ্রতিনিধিদের প্রতি রোহিঙ্গা এবং অন্যান্য শরণার্থীদের বিরুদ্ধে সব ধরনের ঘৃণামূলক প্রচারণার প্রকাশ্য নিন্দা জানানো এবং সহিংসতায় উসকানিমূলক বক্তব্যের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকামও উদ্বেগ জানিয়ে বলেছে, পিটিশনটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ও বৈষম্যমূলক আচরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কমিশনের মতে, রোহিঙ্গাদের অমানবিক ভাষায় উপস্থাপন সামাজিক সংহতি ও মানবিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে তারা নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, মিয়ানমারের নির্যাতনের মুখে পালিয়ে আসা শরণার্থী ও সাধারণ অর্থনৈতিক অভিবাসীদের মধ্যে পার্থক্য বোঝার জন্য।
মানবাধিকার সংগঠন পুসাৎ কোমাস জানিয়েছে, রোহিঙ্গারা মালয়েশিয়ার মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক চার শতাংশ। তাই তারা দেশের সম্পদের ওপর বড় চাপ সৃষ্টি করছে—এমন দাবি তথ্যভিত্তিক নয়। সংগঠনটির মতে, বিদ্বেষমূলক প্রচারণায় রোহিঙ্গাদের শুধু ‘ভোক্তা’ হিসেবে তুলে ধরা হলেও বাস্তবে তাদের অনেকেই কঠিন পরিস্থিতির মধ্যেও মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছেন। জনমনের উদ্বেগ মোকাবিলায় সরকারকে ভয়, গুজব ও ভুল তথ্যের পরিবর্তে প্রমাণভিত্তিক নীতি গ্রহণের আহ্বানও জানায় তারা।
বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী নয় এবং সেখানে শরণার্থীদের সুরক্ষায় আলাদা কোনো আইনি কাঠামো নেই। ফলে রোহিঙ্গাসহ সব শরণার্থী দেশটির অভিবাসন আইনে ‘অবৈধ প্রবেশকারী’ হিসেবে বিবেচিত হন, যা দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরিতে ভূমিকা রাখছে।
ফোরটিফাই রাইটস আরও অভিযোগ করেছে, সরকারের নতুন শরণার্থী নিবন্ধন কার্যক্রমে বায়োমেট্রিকসহ ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকানো এবং নির্বিচার গ্রেফতার বা জোরপূর্বক প্রত্যাবাসন রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।
উল্লেখ্য, মালয়েশিয়ায় রোহিঙ্গাবিরোধী প্রচারণা নতুন নয়। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঘৃণাপ্রচার ছড়িয়ে পড়েছিল। সে সময় রোহিঙ্গারা মালয়েশিয়ার নাগরিকত্ব দাবি করছেন, এমন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে তাদের বিরুদ্ধে বিদ্বেষ ও সহিংসতার উসকানি দেওয়া হয়েছিল। মানবাধিকারকর্মীদের মতে, বর্তমান পরিস্থিতি সেই পুরোনো প্রবণতারই পুনরাবৃত্তি, যা সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জন্য আবারও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
সংস্কার/ইএমই
সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের
পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বুধবার (১০ জুন) বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব সামরিক সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী,
ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির রাডার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা তেহরানের নীতিগত সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইজাদি বলেন, ইরান চায় হরমুজ প্রণালির
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে। রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।