অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত : ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ এপ্রিল ২০২৬ রবিবার: মধ্যপ্রাচ্যে টানা পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একদিকে ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় ইরানের ভয়াবহ ক্লাস্টার বোমা হামলার অভিযোগ, অন্যদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, ভূপাতিত হওয়া যুদ্ধবিমান দুটি হলো এফ-১৫ই স্ট্রাইক ঈগল এবং এ-১০ ওয়ার্থগ। এ ঘটনায় একজন মার্কিন পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে অভিযান চলছে। বিশেষজ্ঞদের ধারণা, ওই পাইলট ইরানের হাতে বন্দি থাকতে পারেন। চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাতটি মানববাহী যুদ্ধবিমান হারিয়েছে বলে জানা গেছে, যা তাদের সামরিক সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে, ইসরায়েলের হাইফা অঞ্চলে ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। একটি ক্ষেপণাস্ত্র থেকে ছড়িয়ে পড়া শত শত ছোট বোমা জনবসতি, ঘরবাড়ি ও রাস্তায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা।

মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সপ্তাহ ধরে টানা বিমান হামলা চালিয়েও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির পুরোটা ধ্বংস করা সম্ভব হয়নি। এখনও প্রায় ৫০ শতাংশ মিসাইল লঞ্চার সক্রিয় রয়েছে এবং তাদের হাতে বিপুলসংখ্যক ড্রোন মজুদ আছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন যুক্তরাষ্ট্রের জন্য জটিল হয়ে উঠেছে। শুরুতে কঠোর অবস্থান নিলেও বর্তমানে তাদের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে। একই সময়ে হোয়াইট হাউসের ভেতরে সিদ্ধান্তহীনতা ও অস্থিরতার কথাও উঠে এসেছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট সেনাপ্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোথায় গিয়ে থামবে, তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান