অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মানবদেহের কোষ পুনরুজ্জীবনের নতুন পদ্ধতিতে কমবে বার্ধক্যের প্রভাব

ছবি : ইন্টারনেট

সংস্কার ০৪ ডিসেম্বর ২০২৫: মানবদেহের প্রতিটি কোষে থাকা মাইটোকন্ড্রিয়া অক্সিজেন ব্যবহার করে খাদ্যকে শক্তিতে রূপান্তর করে, তাই বহুদিন ধরেই একে এনার্জি ফ্যাক্টরি বলা হয়। তবে এবার সেই পরিচিত অঙ্গাণুই বিজ্ঞানীদের চোখে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে কারণ এটি বয়সে জীর্ণ হতে থাকা কোষকে আবারও সক্রিয় করে তুলতে সক্ষম হতে পারে। টেক্সাসভিত্তিক একদল গবেষক এমনই এক বিপ্লবী প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা দিয়েছেন। বিজ্ঞান মহল এই আবিষ্কারকে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করছে। কারণ, কোষ পুনরুজ্জীবনের পথ তৈরি হলে মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের বয়সজনিত যে রোগগুলো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, সেগুলোর প্রভাব কমিয়ে আনা সম্ভব হতে পারে। গবেষকরা এই উদ্দেশ্যে তৈরি করেছেন বিশেষ এক ন্যানো-স্ট্রাকচার, যার নাম দিয়েছেন ন্যানোফ্লাওয়ার ফুলের মতো আকৃতির হলেও এটি আসলে অতি সূক্ষ্ম আণুবীক্ষণিক কণা।

এই ন্যানোফ্লাওয়ার কোষে থাকা ক্ষতিকর অক্সিজেন উপাদানের মাত্রা কমাতে কাজ করে এবং মানব স্টেম কোষে নতুন মাইটোকন্ড্রিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় জিনগুলিকে সক্রিয় করে তোলে। সক্রিয় হওয়া এসব স্টেম কোষ পরে সুস্থ মাইটোকন্ড্রিয়াগুলোকে ক্ষতিগ্রস্ত কোষে পাঠাতে সাহায্য করে, যেন দুর্বল কোষগুলো আবার তাদের স্বাভাবিক কর্মক্ষমতা ফিরে পায়। বিজ্ঞানীরা বলছেন, এটিকে কোষ রিচার্জ করার চেয়ে ব্যাটারি বদলে দেওয়া বলা বেশি যথাযথ। গবেষণা দলের সদস্য এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অখিলেশ গাহারওয়ার জানান, আমরা সুস্থ কোষকে এমনভাবে প্রস্তুত করছি যাতে তারা তাদের বাড়তি শক্তি-উৎপাদক অঙ্গাণু দুর্বল বা ক্ষতিগ্রস্ত কোষে সরবরাহ করতে পারে। এর ফলেই বয়সের কারণে অকার্যকর হয়ে যাওয়া কোষগুলোকে আবার প্রাণবন্ত করা সম্ভব হয় তা-ও আবার কোনো ধরনের জেনেটিক পরিবর্তন বা ওষুধ ছাড়াই। বিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে হৃদরোগসহ মানবদেহের বহু গুরুতর সমস্যার চিকিৎসায় এই পদ্ধতি এক যুগান্তকারী সমাধান হয়ে উঠতে পারে এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নতুন অধ্যায় যোগ করবে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে