অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ১৭ জুন ২০২৬ বুধবার: দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা দেশের ধর্মীয়, নৈতিক ও মানবিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু মে মাসের বেতন সময়মতো না পাওয়ায় হাজার হাজার শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবার আর্থিক সংকট, মানসিক চাপ এবং অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

তিনি বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পরও সময়মতো বেতন না পাওয়া শিক্ষকদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করছে। এতে পরিবার পরিচালনা, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, বাসাভাড়া ও অন্যান্য জরুরি ব্যয় মেটানো অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে।

সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কাছে বেতন বিলম্বের প্রকৃত কারণ প্রকাশের দাবি জানিয়েছে। পাশাপাশি প্রশাসনিক বা আমলাতান্ত্রিক কোনো জটিলতা থাকলে তা স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কর্মকর্তা বা দপ্তরের অবহেলা, গাফিলতি বা দায়িত্বহীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি কমবে।

জমিয়াতুল মোদার্রেছীন অনতিবিলম্বে মে মাসের বকেয়া বেতন ছাড়ের পাশাপাশি কয়েকটি স্থায়ী সংস্কারের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রতি মাসের শেষ কর্মদিবসের মধ্যে বেতন পরিশোধ নিশ্চিত করা, বাজেট ও অর্থছাড়ের প্রক্রিয়া সহজ করা, প্রতি মাসে নতুন করে ফাইল অনুমোদনের জটিলতা দূর করা এবং প্রয়োজন হলে আইনি বা প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে বেতন পরিশোধের নির্দিষ্ট সময়সীমা বাধ্যতামূলক করা।

এ ছাড়া মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য আধুনিক, স্বয়ংক্রিয় ও ডিজিটাল বেতন ব্যবস্থাপনা চালুর দাবি জানানো হয়েছে, যাতে দীর্ঘমেয়াদে বেতন পরিশোধে অনিশ্চয়তা দূর হয়।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলা হয়, দ্রুত বেতন ছাড়, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে প্রতি মাসের শেষেই নিয়মিত বেতন প্রদানের স্থায়ী ব্যবস্থা করা হলে লাখ লাখ মাদরাসা শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন। এতে শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে

এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল