আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৮ মে ২০২৬ শুক্রবার: মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে।
শুক্রবার ৮ মে ২০২৬ সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে অনুষ্ঠিত এক সভায় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা এ বিষয়ে নীতিনির্ধারণী মহলকে লিখিতভাবে অবহিত করলেও তা গুরুত্ব পায়নি।
সভায় বলা হয়, দেশের মাদরাসাগুলো হক্কানী পীর-মাশায়েখদের হাতে গড়ে উঠেছে এবং যুগের পর যুগ মানুষের ঈমান-আকীদার বিষয়কে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। তবে গত কয়েক বছরে ধীরে ধীরে সেই ধারা পরিবর্তনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন নেতারা।
তাদের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে আগে বিশিষ্ট শিক্ষাবিদ, কারিকুলাম বিশেষজ্ঞ ও স্কলারদের সমন্বয়ে পাঠ্যক্রম তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে পাঠ্যপুস্তক ও কারিকুলামে এমন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের ঈমান-আকীদা ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তাদের সামাজিক গ্রহণযোগ্যতাও কমিয়ে দিতে পারে।
জমিয়াত নেতারা আরও অভিযোগ করেন, শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি ও মাদরাসা শিক্ষা বোর্ডে থাকা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকজন নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে বিতর্কিত প্রস্তাব সামনে আনছে।
তারা বলেন, ঈমান-আকীদা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো পরিবর্তন আনার আগে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আলেম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি অনাস্থা বাড়তে পারে।
সভায় উপস্থিত জমিয়াতুল মোদার্রেছীনের উচ্চপর্যায়ের নেতারা পাঠ্যপুস্তক ও কারিকুলাম বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সংস্কার/ইএমই
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল
আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং নির্ধারিত রুটিন অনুযায়ী বাংলা বিষয়ের মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার রুটিন প্রকাশের সময় শিক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য উঠে এসেছে। রোববার ১৯ এপ্রিল ২০২৬ এনটিআরসিএ এ তালিকা
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও অন্যান্য শূন্য পদে মোট ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন। বর্তমান সরকারের