আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ জুন ২০২৬ বুধবার: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সিন্ডিকেটের ১১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়েরা জজ মো. সাইফুল্লাহ বিশ্বাসকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মঙ্গলবার থেকেই তদন্ত কাজ শুরু করবেন এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উত্তর-পূর্ব কোণের একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় তথ্য ও নথি সরবরাহে বিশ্ববিদ্যালয়ের সব দফতর, বিভাগ ও ইনস্টিটিউটকে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ও সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামকে।
সংস্কার/ইএমই
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে
এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল