অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মহাকাশে কাচা যাবে কাপড়!

মঙ্গলে রয়েছে প্রাণের হদিস? এই প্রশ্নের উত্তর খুঁজতে মহাকাশে পাড়ি দিচ্ছেন গবেষকরা। মহাকাশে তাদের থাকতে হয় দিনের পর দিন। পরে থাকতে হয় বাসি জামাকাপড়। এবার তাই মহাকাশেই জামা কাপড় কাচার ব্যবস্থা করতে উদ্যোগী নাসা।

রকেটে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাপড় কাচার কোনও সুযোগ থাকে না। তাই একটি পোশাকেই তাদের থাকতে হয় বহুদিন। প্রতিদিন মহাকাশচারীরা ব্যায়াম করেন। ফলে তাদের পোশাক খুব অল্প সময়েই পরার অযোগ্য হয়ে ওঠে। প্রতি সপ্তাহে তাদের নতুন পোশাকের প্রয়োজন হয়। এমনিতে রকেটের ভেতরে জায়গা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে এবংস্পেস সেন্টারেপানি থাকে সীমিত। তাই জামা কাপড় কাচার কোনও জায়গা বা সুযোগ থাকে না। এবার পরিস্থিতির পরিবর্তন চাইছে নাসা। স্পেস সেন্টার গড়ে তোলা সম্ভব না হলে চাঁদ বা মঙ্গল গ্রহে কাপড় কাচা সম্ভব কিনা, সেই বিষয়ে গবেষণা চালাতে চাইছে নাসা। আমেরিকা যুক্তরাষ্ট্রের মত আরও কিছু দেশ এবার চাঁদ এবং মঙ্গলগ্রহে ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। নাসা বিশেষঅ্যান্টি মাইক্রোবায়ালপোশাকের চিন্তা করেছে যদিও এটা স্থায়ী কোনো সমাধান নয়। তাই প্রক্টর অ্যান্ড গ্যাম্বল সংস্থার সঙ্গে যৌথভাবে একটি বিশেষ ধরনের ডিটারজেন্ট তৈরি করা হচ্ছে যা এই বছরের শেষ দিকেপরীক্ষামূলকভাবেপাঠানো হবে মহাকাশ স্টেশনে। প্রায় ছয় মাস ভরহীনতার পর এই ডিটারজেন্টের এনজাইম অন্যান্য উপকরণগুলো কতটা কাজ করে, নজর রাখা হবে সেই দিকেও। (সূত্র : টিওআই।)

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে