অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনায় ইরানের নতুন হামলা

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে তারা তাদের ৩৭তম আক্রমণ পরিচালনা করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, এই অভিযানে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বহু ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অতি-ভারী খোরামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের তেল আবিবের দক্ষিণে অবস্থিত হাইলা উপগ্রহ যোগাযোগ কেন্দ্রকে দ্বিতীয়বারের মতো লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বিয়ার ইয়াকুব, জেরুজালেমের পশ্চিমাঞ্চল এবং হাইফা শহরের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হয়েছে।

একই সঙ্গে ইরাকের এরবিল শহরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরও এই আক্রমণের লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে আইআরজিসি।

তবে হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে আরও বলেছে, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত শত্রুর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ও শক্তিশালী আক্রমণ অব্যাহত থাকবে। তাদের দাবি, এই যুদ্ধে ইরানের কৌশলগত লক্ষ্য হলো প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে পিছু হটতে বাধ্য করা।

বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। বিশেষ করে ইরাক, সিরিয়া, লেবানন ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে উত্তেজনা দ্রুত বাড়ছে। (আল জাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান