আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ এপ্রিল ২০২৬ রবিবার: মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও বিভাজনের মূল কারণ হিসেবে মার্কিন সামরিক উপস্থিতিকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার ২৬ এপ্রিল ২০২৬ ওমানের রাজধানী মাস্কাটে সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানায়, আঞ্চলিক স্থিতিশীলতা ও বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ওমান সফর করেন আরাগচি। বৈঠকে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের বিষয়ে ওমানের দায়িত্বশীল অবস্থানের প্রশংসা করেন।
আরাগচি বলেন, গত কয়েক দশকের অভিজ্ঞতা ও সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে যে, বিদেশি শক্তির উপস্থিতি এই অঞ্চলে শান্তি নয়, বরং অস্থিরতা বাড়িয়েছে। তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত বাইরের হস্তক্ষেপ ছাড়া নিজেদের সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। তার মতে, মার্কিন সামরিক উপস্থিতি বিভেদ সৃষ্টি করে এবং উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায়।
পাকিস্তান সফর শেষে তিন দেশীয় সফরের অংশ হিসেবে ওমানে পৌঁছান আরাগচি। সফরের পরবর্তী গন্তব্য রাশিয়া। আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক তৎপরতা বাড়ানোই তার এই সফরের মূল উদ্দেশ্য।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান