অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ মে ২০২৬ বুধবার: ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে বিশ্বস্ত বন্ধু হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে চ্যাটবটের সঙ্গে কথা বলা তাদের কাছে সহজ মনে হয়। অন্যদিকে স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে কথা বলা সহজ মনে করেন ৪৯ শতাংশ এবং মনোবিদদের ক্ষেত্রে এ হার ৩৭ শতাংশ।

তবে ঘনিষ্ঠ মানুষের ওপরই এখনো বেশি আস্থা রাখেন তরুণরা। জরিপ অনুযায়ী, ৬৮ শতাংশ বন্ধুদের সঙ্গে এবং ৬১ শতাংশ বাবা-মায়ের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা সিএনআইএল এবং বিমা প্রতিষ্ঠান গ্রুপ ভিওয়াইভি-এর অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়। ২০২৬ সালের শুরুতে ফ্রান্স, জার্মানি, সুইডেন ও আয়ারল্যান্ডের ১১ থেকে ২৫ বছর বয়সীদের নিয়ে এ জরিপ করা হয়।

জরিপে অংশ নেওয়া প্রায় ২৮ শতাংশ তরুণের মধ্যে সাধারণ উদ্বেগজনিত মানসিক সমস্যার লক্ষণ পাওয়া গেছে। এছাড়া প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারী আগে থেকেই কোনো না কোনো এআই টুল ব্যবহার করেছেন বলে জানান।

অনেক তরুণের মতে, সব সময় সহজলভ্য হওয়া এবং বিচার বা সমালোচনা না করায় তারা এআইয়ের দিকে বেশি ঝুঁকছেন। প্রতি পাঁচজন ব্যবহারকারীর মধ্যে তিনজনের বেশি এআইকে জীবন উপদেষ্টা বা বিশ্বস্ত বন্ধু হিসেবে বর্ণনা করেছেন।

তবে বিশেষজ্ঞরা এ প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, মানুষের আবেগ বোঝা এবং নিরাপদ মানসিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে এআইয়ের সীমাবদ্ধতা রয়েছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ব্যক্তির পরিবার গুগলের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটির জেমিনি এআই চ্যাটবট ওই ব্যক্তির মানসিক বিভ্রান্তি বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।

স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষক ও মনোবিদ লুডউইগ ফ্রাঙ্ক ফয়েন বলেন, বর্তমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো অনেক উন্নত মানের উত্তর দিতে পারে। অনেক সময় পেশাদার চিকিৎসকদের পক্ষেও মানুষের পরামর্শ ও এআইয়ের পরামর্শের পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।

তবে তিনি সতর্ক করে বলেন, শুধু চ্যাটবটের ওপর নির্ভর করা ঠিক নয়। কারণ এসব এআই সিস্টেম মূলত ব্যবহারকারীকে দীর্ঘ সময় যুক্ত রাখার জন্য তৈরি করা হয়, যা সব সময় মানসিক স্বাস্থ্যসেবার উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ফয়েন বলেন, এআই তথ্য ও মানসিক সমর্থন দিতে পারে, কিন্তু এটি কখনো মানবিক সম্পর্ক বা পেশাদার চিকিৎসার বিকল্প হতে পারে না। যদি কেউ বন্ধু বা পরিবারের বদলে চ্যাটবটের ওপর নির্ভর করতে শুরু করে, তবে সেটি উদ্বেগের বিষয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে