আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৩ এপ্রিল ২০২৬ সোমবার: বাংলাদেশ সরকার পাবলিক পরীক্ষাব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বর্তমান পদ্ধতি বদলে পুনর্মূল্যায়ন চালু করা এবং কোনো বিষয়ে ফেল করলে পরীক্ষা দেওয়ার সুযোগ সীমিত করা।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার হলে প্রযুক্তিনির্ভর জালিয়াতি রোধে বিদ্যমান আইনেও সংশোধন আনা হবে। এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষাসংক্রান্ত আইন হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে পুনঃনিরীক্ষণে শুধু নম্বর গণনায় ভুল, কোনো প্রশ্নে নম্বর না দেওয়া বা কভার পৃষ্ঠায় নম্বর তোলার ভুল সংশোধন করা হয়; পরীক্ষকের দেওয়া নম্বর পরিবর্তন করা যায় না। তবে প্রস্তাবিত পুনর্মূল্যায়ন পদ্ধতিতে খাতা নতুন করে দেখা হবে, ফলে নম্বর কমতে, বাড়তে বা অপরিবর্তিত থাকতে পারে।
এ প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকরা। তাদের মতে, পুনর্মূল্যায়ন চালু হলে দুর্নীতির ঝুঁকি বাড়তে পারে এবং অনেক শিক্ষার্থী খাতা পুনরায় দেখার জন্য আবেদন করতে পারে, যা অস্বচ্ছতা তৈরি করতে পারে।
আরেক প্রস্তাবে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করলে সর্বোচ্চ দুইবার পুনরায় পরীক্ষা দিতে পারবে। বর্তমানে এ সুযোগ বেশি বার রয়েছে। তবে শিক্ষকরা মনে করছেন, শিক্ষার্থীদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে।
এছাড়া ডিজিটাল মাধ্যমে প্রশ্ন ফাঁস বা সংঘবদ্ধ জালিয়াতি প্রতিরোধে ১৯৮০ সালের আইনে নতুন বিধান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এসব পরিবর্তন এখনো চূড়ান্ত হয়নি; খসড়া পর্যায়ে রয়েছে এবং আইন কমিশনসহ সংশ্লিষ্টরা এ নিয়ে কাজ করছে।
সংস্কার/ইএমই
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়
মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে