আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৭ জুন ২০২৬ বুধবার: দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোমবার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, ইন্টারপোলকে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক অবহিতকরণ। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রত্যর্পণের সব প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজি জানান, রেড নোটিসভুক্ত কাউকে গ্রেপ্তার করা হলে সংশ্লিষ্ট দেশকে জানানো ইন্টারপোলের দায়িত্ব। তবে গ্রেপ্তারের পর তাকে কোথায় রাখা হয়েছে, সে তথ্য ইন্টারপোল প্রকাশ করে না।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। তবে এ ক্ষেত্রে আইনি জটিলতা মোকাবিলা করতে হবে এবং প্রয়োজন হলে আরব আমিরাতে আইনজীবী নিয়োগ দিতে হতে পারে। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বন্দিবিনিময় চুক্তি রয়েছে। আরব আমিরাতের সঙ্গে এমন চুক্তি না থাকলেও অতীতে সেখান থেকে একাধিক আসামি ও বন্দিকে দেশে ফিরিয়ে আনার নজির রয়েছে।
এদিকে দুদক জানিয়েছে, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, এনসিবি বাংলাদেশের দুই প্রতিনিধি দুদক কার্যালয়ে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেনজীরের বিরুদ্ধে চলমান মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে আলোচনা হয়।
দুদকের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে। এছাড়া বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলার তথ্য-উপাত্ত, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পাঠানো হবে।
দুদক জানিয়েছে, আন্তর্জাতিক আইনি সহযোগিতা ও বিদ্যমান প্রত্যর্পণ প্রক্রিয়ার আওতায় বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান