অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বুধের মাটির নিচে হীরার ছড়াছড়ি

আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ। সূর্যের সবচেয়ে কাছে বলে ভয়ংকর উত্তপ্ত। সম্প্রতি গবেষকরা বলেছেন, বুধ গ্রহের ভূপৃষ্ঠের নিচে ১৮ কিলোমিটার (১১ মাইল) পর্যন্ত পুরুহীরার একটি স্তর থাকতে পারে। সাড়ে ৪০০ কোটি বছর আগে ধূলিকণা আর গ্যাসের ঘূর্ণায়মান মেঘ থেকে জমে কঠিন গ্রহে পরিণত হয় বুধ। এর অল্প সময় পরই ধাতু গলানোর মতো প্রচন্ড চাপ ও তীব্র তাপমাত্রার মধ্যে ভূগর্ভে এই বিপুল হীরার ভান্ডারতৈরী হয়ে থাকতে পারে। এই সময়ে নতুন জন্ম নেওয়া   গ্রহটির গভীরের লাভার মহাসাগরের ওপরে গ্রাফাইটের একটি কঠিন আবরণ ছিল বলে মনে করা হয়। অ্যানভিল প্রেস নামের একটি বিশেষ যন্ত্রের সহায়তায় এক দল বিজ্ঞানী সেই পরিবেশ কৃত্রিমভাবে তৈরি করেন। সাধারণত প্রচন্ড চাপে বিভিন্ন পদার্থের কী ঘটে তা বুঝতে এবং কৃত্রিম হীরা উৎপাদনে এই যন্ত্রটি ব্যবহার করা হয়। বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের প্রধান এবং এই গবেষকদলের সদস্য বার্নার্ড শারলিয়ার বলেন, এখানে প্রচন্ড চাপের সৃষ্টি করা যায়। বুধ গ্রহের ম্যান্টেলের গভীরে যেমন উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রা রয়েছে বলে আমরা ধারণা করি এ যন্ত্রের সাহায্যে কিছু পদার্থের নমুনাকে তেমনই পরিস্থিতির মধ্যে ফেলা হয়। এই পরীক্ষায় সিলিকন, টাইটানিয়াম, ম্যাগনেসিয়াম,         অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থ একটি  গ্রাফাইট ক্যাপসুলের ভেতরে প্রবেশ করানো হয়। বুধের প্রারম্ভিক দিনগুলোয় এমন ছিল বলেই মনে করা হয়। এরপর গবেষকরা এই ক্যাপসুলটি যন্ত্রের মধ্যে প্রবেশ করিয়ে পৃথিবীর পৃষ্ঠের চাপের তুলনায় প্রায় ৭০ হাজার গুণ বেশি চাপ এবং দুই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করেন। বিজ্ঞানীদের ধারণা, বুধ গ্রহের অন্তস্থ কয়েক শ কোটি বছর আগে এমন পরিবেশই ছিল। পরে বিজ্ঞানীরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এসব পদার্থের মিশ্রণের অবস্থা যাচাই করেন। তারা দেখতে পান, নানা পদার্থ ভরা গ্রাফাইট ক্যাপসুলটি হীরার ক্রিস্টালে পরিণত হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তত্ত্ব ও তথ্যের সন্নিবেশ ঘটিয়ে জোরালোভাবেই ধারণা করা হচ্ছে,  গ্রহটির পৃষ্ঠের নিচে রয়েছে ওই বিশাল হীরার মজুদ। (সিএনএন।)

সম্পর্কিত খবর

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে