আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় পর্যন্ত বোর্ড পরিচালনার জন্য ১১ সদস্যের একটি আহ্বায়ক (অ্যাডহক) কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবালকে। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নিতে চাইলেও অনিয়মের অভিযোগ তুলে তিনি সরে দাঁড়ান। পরে অভিযোগ প্রমাণিত হলে এনএসসি বোর্ড ভেঙে দেয় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তামিমকেই দায়িত্ব দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান। এছাড়া কমিটিতে জায়গা পেয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
আরও রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে এবং ঢাকা ব্যাংক লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা মির্জা ইয়াসির আব্বাস। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমেদ এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে আছেন ইস্পাহানী লিমিটেডের শীর্ষ কর্মকর্তা মির্জা সালমান ইস্পাহানি, বিসিবির সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু এবং প্রয়াত বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার ছেলে ও সাবেক পরিচালক ফাহিম সিনহা। সবশেষে ক্লাব ক্রিকেটে সফল দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্ণধার ও বিসিবির সাবেক পরিচালক তানজিল চৌধুরীকেও এই আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এই আহ্বায়ক কমিটি আগামী নির্বাচন পর্যন্ত বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।
সংস্কার/ইএমই
জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো
তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত
২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। শুরু থেকেই লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনোজদের আক্রমণে চাপে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে মুনোজের একটি গোল অফসাইডে বাতিল হয়, আর হামেস, মোহিকা