অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে সমস্যা

বিশ্বজুড়ে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে সমস্যা

বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী ফেসবুকে ঢুকতে পারছেন না। এই সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন ইউরোপের অনেক ফেসবুক ব্যবহারকারী। একই ধরণের সমস্যার কথা জানাচ্ছেন বিশ্বের আরও বহু দেশের মানুষ। ডাউনডিটেক্টর ডট কম নামের একটি সাইট জানাচ্ছে, ইউরোপ-সহ অনেক দেশেই ফেসবুকের সাইটে ঢোকা যাচ্ছে না। ডাউনডিটেক্টর বিভিন্ন জনপ্রিয় ইন্টারনেট সাইটের 'আউটেজ' মনিটর করে। ডাউনডিটেক্টর ডট কমের তথ্য অনুযায়ী, ফেসবুকে যে লগ ইন করা যাচ্ছে না, এমন নয় হাজারের বেশী রিপোর্ট ইতোমধ্যে তাদের কাছে এসেছে। মূলত ইউরোপেই এই ঘটনা বেশী ঘটেছে। বাংলাদেশের অনেক ব্যবহারকারীও একই ধরণের সমস্যায়  পড়েছেন বলে জানাচ্ছেন।

ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটস্যাপের ডেস্কটপ ভার্সনেও মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে। তিনটি মিডিয়ার এই সমস্যা হচ্ছে মূলত ডেস্কটপ ভার্সানে। মোবাইলে সেভাবে সমস্যা দেখা যাচ্ছে না। হঠাৎ করে ফেসবুকের তিনটি প্ল্যাটফর্ম- ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডেস্কটপে অ্যাক্সেস করতে সমস্যা শুরু হয়। প্রথমে মনে করা হয় দু-একটি কম্পিউটারেই এই সমস্যা হচ্ছে। কিন্তু পরে জানা যায় এটা ফেসবুকেরই সমস্যা। ভারত ছাড়াও সব থেকে বেশী সমস্যা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও তুরস্কে। ফেসবুক বা ইনস্টাগ্রামের বদলে তাই টুইটারে ভিড় বাড়ছে। কারণ অনেকেই গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়ার ক্ষেত্রে ফেসবুকই বেছে নেন। কিন্তু এই সমস্যার ফলে তরা সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য টুইটারের উপরই ভরসা রাখছেন। ফেসবুকের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এমন 'আউটেজ' ঘটেছিল। প্রায় ৪৮ ঘণ্টা ধরে তখন অনেকে ঠিকমত ফেসবুকে লগইন করতে পারেননি। তবে এবারের ঘটনার ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কোন ভাষ্য এখনো পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে