অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

বিপিএলে দুর্নীতির অভিযোগে ক্রিকেটারসহ ৪ জন সাময়িক বরখাস্ত

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ মে ২০২৬ শুক্রবার: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের অভিযোগে এক ক্রিকেটারসহ চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির দুর্নীতি দমন বিধিমালার বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ক্রিকেটার অমিত মজুমদার, চট্টগ্রাম রয়্যালসের লজিস্টিকস ম্যানেজার লাবলুর রহমান, সিলেট টাইটান্সের ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ।

বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তে দুর্নীতিমূলক আচরণ, জুয়া কার্যক্রম, তদন্তে অসহযোগিতা এবং তদন্ত কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসে। অভিযুক্তদের অভিযোগের নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

অমিত মজুমদার কখনও বিপিএলে খেলেননি। ২০০৮ ও ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেললেও জাতীয় দলে সুযোগ পাননি তিনি। ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ৫৮টি প্রথম শ্রেণির, ৯৯টি লিস্ট এবং ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলছেন তিনি।

তার বিরুদ্ধে আচরণবিধির ২.২.১ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্য কোনো বিষয়ে বাজি ধরা বা বাজির সঙ্গে সম্পৃক্ত হওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

লাবলুর রহমান ও তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা এবং প্রাসঙ্গিক তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংসের মাধ্যমে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তারা দুজন। রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে অমিতের মতোই জুয়া-সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।

এদিকে বিপিএলের নবম, দশম ও একাদশ আসরসহ একাধিক মৌসুমে দুর্নীতির তদন্ত শেষে সামিনুর রহমানকে বহিষ্কার করেছে বিসিবি। এক্সক্লুডেড পারসন পলিসি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তে সামিনুর রহমানের বিরুদ্ধে জুয়া-সংক্রান্ত কার্যক্রম, ক্রিকেটার ও এজেন্টদের দুর্নীতির প্রস্তাব দেওয়া, দেশি-বিদেশি জুয়া চক্রের সঙ্গে যোগাযোগ এবং ম্যাচ-সংক্রান্ত দুর্নীতিতে সহায়তার অভিযোগ পাওয়া গেছে।

বিসিবির বহিষ্কার আদেশের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকলেও সামিনুর রহমান তা গ্রহণ করেননি এবং শাস্তি মেনে নিয়েছেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের জয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা

শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স

জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন সিনার

ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে : বিদায় সুইজারল্যান্ড ও নরওয়ে

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে

বিশ্বকাপে ইতিহাস : ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড