আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিতব্যাংক খাতে আবার নারীসহ সব ধরনের কর্মী নিয়োগ শুরু হয়েছে। এ জন্য প্রায় প্রতিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশে যখন করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়, তখন থেকে পরিবার, শিশু ও নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে অনেক নারী কর্মী ব্যাংকের চাকরি ছেড়ে দেন। তবে করোনার ভয় কাটতে থাকায় আবার ব্যাংকগুলোতে শুরু হয়েছে নারী কর্মী নিয়োগ। অবশ্য নারী কর্মীই নন, সব ধরনের কর্মীই আবার নিয়োগ দিতে শুরু করেছে ব্যাংকগুলো। সম্প্রতি ছয় মাসের বেশি সময়ে প্রায় প্রতিটি ব্যাংক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর ফলে ব্যাংকে কর্মীর সংখ্যা বাড়ছে। তবে পুরুষের তুলনায় নারী কর্মীর সংখ্যা দিন দিন কমছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত লিঙ্গ সমতাবিষয়ক একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ব্যাংকগুলোতে মোট নারী কর্মীর আট দশমিক ৩৮ শতাংশের বয়স ৫০ বছরের বেশি। আর ৩০ বছরের কম বয়সী নারী কর্মীর হার ২২ দশমিক ১১ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বিদেশি ব্যাংকগুলোতে দিন দিন নারী কর্মী কমছে। ২০১৯ সালের ডিসেম্বরে যেখানে বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মী ছিল এক হাজার ৯৪ জন, সেখানে ২০২০ সালের জুনে তা কমে ৯৭৮ জন এবং ডিসেম্বরে ৯৪৮ জনে নেমে আসে। আর এ বছরের জুনে আরো কমে হয় ৯৪০ জন। তবে সার্বিকভাবে ২০১৯ সালের ডিসেম্বরে ব্যাংক খাতে নারী কর্মী ছিল ২৮ হাজার ৪৮০ জন, যা ২০২০ সালের জুনে কমে ২৮ হাজার ৭৮ জন হয়। ওই বছরের ডিসেম্বরে নারী কর্মী কিছুটা বেড়ে হয় ২৮ হাজার ৩৭৮ জন, যা এ বছরের জুনে আরো বেড়ে হয় ২৯ হাজার ৫১৩ জন।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসের শেষে ব্যাংকগুলোতে মোট কর্মীসংখ্যা ছিল এক লাখ ৮৬ হাজার ৭৮৪। এর মধ্যে নারী কর্মী ২৯ হাজার ৫১৩ এবং পুরুষ কর্মী এক লাখ ৫৭ হাজার ২৭১ জন। গত জুন শেষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে নারী কর্মী ছিল আট হাজার ২৩ জন এবং পুরুষ কর্মী ছিল ৪২ হাজার ৫৪৪ জন। বিশেষায়িত ব্যাংকগুলোতে নারী কর্মী এক হাজার ৮২৮ জন ও পুরুষ কর্মী ১১ হাজার ৪৭৭ জন ছিল। বেসরকারি খাতের ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা ১৮ হাজার ৭২২ জন এবং পুরুষ কর্মী এক লাখ ৩৯৫ জন। আর বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মী ৯৪০ জন এবং পুরুষ কর্মী এক হাজার ৮৫৫ জন। বিদেশি ব্যাংকগুলোতেই নারী কর্মীর হার সর্বোচ্চ, প্রায় ২৫ শতাংশ। বর্তমানে সরকারি খাতের ব্যাংকগুলোর নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে। আর বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকগুলো নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে। বিভিন্ন ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, ২০২০ সালে নিয়োগ একরকম বন্ধ ছিল। চলতি ২০২১ সালে আবার নিয়োগ শুরু হয়।
দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে
ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে