অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঈদের পর বইমেলা : তারেক রহমানকে প্রকাশকদের খোলা চিঠি

ছবি : সংগৃহীত

সংস্কার ১৫ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন অমর একুশে বইমেলা রমজান মাসে আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে একটি খোলা চিঠি দিয়েছে। শনিবার ১৪ জন প্রকাশকের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ থেকে রমজান মাসে বইমেলা আয়োজনের সিদ্ধান্তে তারা গভীর উদ্বিগ্ন। রোজার সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাবে বলে তারা আশঙ্কা করছেন। এতে মেলা পাঠকশূন্য হওয়ার ঝুঁকি রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৯০ শতাংশ প্রকাশক মনে করছেন রমজানে মেলায় অংশ নেওয়া তাদের জন্য ব্যবসায়িক আত্মহত্যার শামিল হবে। ইতোমধ্যে মূলধারার তিন শতাধিক প্রকাশক অংশ নিতে অপারগতার কথা জানিয়েছেন বলেও জানানো হয়।

প্রকাশকরা বলেন, গত দেড় বছরে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় প্রকাশনা শিল্প মারাত্মক সংকটে পড়েছে। কাগজের দাম ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় তারা তীব্র আর্থিক চাপে আছেন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ছাপাখানাগুলো ব্যস্ত থাকায় নতুন বই প্রকাশ কার্যত স্থবির হয়ে ছিল।

চিঠিতে প্রশ্ন তোলা হয়, তাদের দাবি উপেক্ষা করে কেন বাংলা একাডেমি মেলা আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে। তবে প্রকাশকরা স্পষ্ট করেন, তারা মেলা বর্জনের পক্ষে নন; বরং সবার অংশগ্রহণে সফল ও সমৃদ্ধ বইমেলা চান। এ প্রেক্ষিতে রমজান ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেলাটি ঈদের পর আয়োজনের প্রস্তাব দেন তারা।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে প্রকাশকরা দুটি দাবি জানান, ১. ২০ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত বইমেলা স্থগিত করা। ২. ঈদের পর উৎসবমুখর পরিবেশে পূর্ণাঙ্গভাবে বইমেলার আয়োজন করা। চিঠিতে তারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্ত প্রকাশনা শিল্পকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং একুশে বইমেলার ঐতিহ্য অটুট থাকবে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

দৌলতপুরে চার দিনের নজরুল জন্মজয়ন্তী উৎসবের সমাপ্তি

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

মানিকগঞ্জের তেওতায় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁর ১২৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কবির স্ত্রী প্রমীলা দেবীর জন্মভিটা তেওতা জমিদার বাড়ির কাছারিবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী

গৌরীপুরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) অনুষ্ঠিত এ আয়োজনে ‘দ্রোহের কবি-প্রাণের কবি’ শীর্ষক আলোচনা

১৫ মে শিল্পকলায় নেপাল উৎসব : সাংস্কৃতিক সহযোগিতায় জোর

বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘নেপাল উৎসব’। এতে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। রোববার বিকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে