আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার, ২৩ মে ২০২৫: তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে। চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই ইরান জানিয়ে দিয়েছে—তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল যদি হামলা চালায়, তবে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ভাষায়, শুধু ইসরায়েল নয়, ওয়াশিংটনকেও এ ব্যাপারে আইনি এবং আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে।
এই পারমাণবিক আলোচনা শুরু হয়েছে ১২ এপ্রিল, যা মূলত ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই চলছে। উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন। এরপর থেকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ধীরে ধীরে বাড়িয়ে দিয়েছে এবং বর্তমানে তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—যা চুক্তির নির্ধারিত ৩.৬৭ শতাংশের অনেক উপরে।
জাতিসংঘে দেওয়া এক কূটনৈতিক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও "তাৎপর্যপূর্ণভাবে দায়" নিতে হবে। তিনি বলেন, জায়নবাদী রেজিমের যেকোনো দুঃসাহসিক আচরণের বিরুদ্ধে ইরান কঠোর হুঁশিয়ারি দিচ্ছে এবং এই হুমকির জবাবে তাদের প্রতিক্রিয়া হবে "প্রতিসম এবং শক্তিশালী"।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে রয়েছেন আলোচক স্টিভ উইটকফ ও নীতিনির্ধারণ প্রধান মাইকেল অ্যান্টন। ওমানের মধ্যস্থতায় আসন্ন পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হবে শুক্রবার, রোমে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে মতপার্থক্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সংস্কার/ইএমই
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার
মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি
ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।