অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পাকিস্তান জিন্নাহ ও ইকবালের জীবন নিয়ে দুটি ওয়েব সিরিজ করবে

 ছবি : সংগৃহীত

সংস্কার ২২ ফেব্রুয়ারী ২০২৬: পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং মহাকবি আল্লামা ইকবালএর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাদের জীবন ও কর্মভিত্তিক দুটি পৃথক ওয়েব সিরিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। গত শনিবার অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ পরিকল্পনা ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসেখানে দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস, পরিচালক, প্রযোজক ও সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিকল্পনামন্ত্রী বলেন, জন্মবার্ষিকী উদযাপন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি জাতীয় পুনর্জাগরণ ও বুদ্ধিবৃত্তিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তরুণ প্রজন্মকে পাকিস্তানের আদর্শিক যাত্রা, সাংবিধানিক সংগ্রাম ও জাতীয় মূল্যবোধ সম্পর্কে জানানোই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এই ঐতিহাসিক ওয়েব সিরিজ দুটি পাকিস্তানের সফট পাওয়ার ও সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে কাজ করবে। সিরিজগুলো এমনভাবে নির্মাণ করা হবে, যাতে আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি ও বুদ্ধিবৃত্তিক গভীরতা তুলে ধরা যায়। এ ছাড়া সিরিজগুলো প্রচারের জন্য নিজস্ব ওটিটি (OTT) প্ল্যাটফর্ম তৈরির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৫০ কোটি রুপি সিড ফান্ডিং ঘোষণা করেছে সরকার। তথ্যের যথার্থতা নিশ্চিত করতে লেখক ও গবেষকদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করা হবে। বৈঠকে জানানো হয়, আধুনিক ডিজিটাল যুগের চাহিদা বিবেচনায় রেখে গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের প্রযোজনা তৈরি করা হবে।

পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, নাটক ও ডিজিটাল মাধ্যম বর্তমানে সবচেয়ে শক্তিশালী যোগাযোগের মাধ্যম। এর মাধ্যমে জাতীয় নেতাদের চিন্তা ও দর্শন তরুণদের কাছে সহজ ও অনুপ্রেরণামূলকভাবে তুলে ধরা সম্ভব। তার ভাষ্য, উদ্দেশ্যমূলক গল্প বলা জাতি গঠনের একটি কার্যকর হাতিয়ার। এই দুই ওয়েব সিরিজের মাধ্যমে পাকিস্তানের জাতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরাই সরকারের লক্ষ্য।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান