আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৫ জানুয়ারী ২০২৬: নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে গত শনিবার ৩ জানুয়ারি ২০২৬ বিকেলে রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে। স্থানীয় পুলিশ জানায়, ‘ডাকাত’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী বিকেল সাড়ে ৪টার দিকে বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।
নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন রোববার ৪ জানুয়ারি ২০২৬ জানান, হামলাকারীরা বাজারের বিভিন্ন স্টলে আগুন ধরিয়ে দেয় এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়। পুলিশের হিসাবে, এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে বর্তমানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার থেকেই পাশের আগওয়ারা ও বোরগু গ্রামসহ আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে হামলা চলছিল।
হামলায় আহত দাউদা শাকুল্লে বলেন, নারী ও শিশুদের ওপরও হামলাকারীরা কোনো দয়া দেখায়নি। তিনি আরও জানান, হামলার পর দীর্ঘ সময় সেখানে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিল না এবং স্থানীয় লোকজন নিজেরাই এখন পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধার করছে। আরেক প্রত্যক্ষদর্শী খালিদ পিসসা দাবি করেন, কাসুয়ান দাজি ছাড়াও চুকামা ও শাঙ্গা এলাকায় হামলা চালানো হয়েছে এবং মোট নিহতের সংখ্যা অন্তত ৪০ জন হতে পারে।
এই ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি অপহৃতদের দ্রুত উদ্ধারের পাশাপাশি বনাঞ্চলের কাছাকাছি থাকা অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা অভিযান জোরদার করার আশ্বাস দেন। উল্লেখ্য, এই হামলার কয়েক সপ্তাহ আগে একই অঞ্চল থেকে ৩০০ জনের বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষক অপহরণ করা হয়েছিল। তারা প্রায় এক মাস পর মুক্তি পান। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর গণহত্যামূলক হামলা ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংস্কার/ইএমই
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার
মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি
ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।