আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ জুলাই ২০২৬ বুধবার: টাইব্রেকারের নাটকীয় লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভ এবং ইসমাইল সাইবারির জয়সূচক স্পটকিকে আসে ঐতিহাসিক জয়। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, এই পারফরম্যান্সের মাধ্যমে মরক্কো বিশ্ব ফুটবলে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে এবং এখন সবাই তাদের সম্মান করতে বাধ্য। তার ভাষ্য, দলটি শুধু জয়ের জন্য নয়, দেশের কোটি মানুষের ভালোবাসা ও সমর্থনের শক্তি নিয়েই খেলেছে। ওয়াহবি দাবি করেন, পুরো ম্যাচে প্রায় ৭০ শতাংশ বলের দখল, বেশি শট ও এক্সজি মরক্কোর পক্ষেই ছিল। নেদারল্যান্ডসের রক্ষণাত্মক কৌশলকেও তিনি মরক্কোর প্রতি সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর থেকেই দলের আত্মবিশ্বাস বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে শেষ ষোলোতে স্বাগতিক কানাডার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যাশা করে ওয়াহবি বলেন, নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে পারলে মরক্কোকে থামানো কঠিন, যদিও ভুল করলে বিদায়ও নিতে হতে পারে।
অন্যদিকে বোস্টনের জিলেট স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জার্মানির বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে জার্মানির কাই হাভার্টজ ও নিকো ওল্টেমাডের শট ঠেকিয়ে নায়ক হন গোলরক্ষক অরল্যান্ডো গিল। জার্মানির হয়ে জোশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা ও নাদিয়েম আমিরি গোল করলেও শেষ শটে জোনাথন টাহ ক্রসবারের ওপর দিয়ে বল পাঠালে জোসে ক্যানেলো প্যারাগুয়ের জয়সূচক গোল করেন। ম্যাচের ৪২ মিনিটে জুলিও এনসিসো প্যারাগুয়েকে এগিয়ে দেন, আর ৫৪ মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের ক্রস থেকে কাই হাভার্টজ সমতা ফেরান। অতিরিক্ত সময়ে জোনাথন টাহর একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবার বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় নেয়। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে জার্মানির কাছে হারের ২৪ বছর পর প্রতিশোধও নেয় প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের স্বীকৃতিস্বরূপ দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ৩০ জুন জাতীয় ছুটি ঘোষণা করেন। ম্যাচসেরা অরল্যান্ডো গিল বলেন, দুইটি পেনাল্টি ঠেকাতে পেরে তিনি কৃতজ্ঞ এবং এই জয় দেশের সব মানুষের জন্য উৎসর্গ করছেন। শেষ ষোলোতে আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও সুইডেনের ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে প্যারাগুয়ে।
সংস্কার/ইএমই
শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। মর্গান রজার্স
ইতালির ইয়ানিক সিনার আবারও প্রমাণ করলেন, ঘাসের কোর্টে তিনিই এখন সেরা। সেমিফাইনালে নোভাক জোকোভিচকে সহজেই হারানোর পর ফাইনালেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের শিরোপা জিতেছেন তিনি। ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭
২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই দিনে জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে
২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ২৩তম আসরে এই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড