অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

দ্বিতীয় রোগীর মস্তিষ্কে সফলভাবে চিপ বসিয়েছে নিউরালিংক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার প্রতিষ্ঠান নিউরালিংক সফলভাবে দ্বিতীয় রোগীর মস্তিষ্কে চিপ বসিয়েছে। ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইসেস (বিসিআই) নামের এ ডিভাইস প্যারালাইজড রোগীদের চিন্তার মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষমতা দেয়।   নিউরালিংক তার ডিভাইসটি পরীক্ষা করার প্রক্রিয়ায় রয়ে়ছে, যা মেরুদন্ডের আঘাতে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার উদ্দেশ্যে        তৈরী করা হয়েছে। ডিভাইসটি প্রথম রোগীকে ভিডিও গেম খেলতে, ইন্টারনেট ব্রাউজ করতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে এবং তার ল্যাপটপে কাজ করার ক্ষমতা দিয়েছে।

সম্প্রতি মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘এফডিআই-এর সবুজ সংকেত পাওয়ার পর থেকেই নিজেদের প্রথম পরীক্ষা চালানোর লক্ষ্যে মানব রোগীর খোঁজ শুরু করে কোম্পানিটি। সে সময় নিউরালিংক বলেছিল, যাদের ‘সার্ভিকাল স্পাইনাল কর্ড ইনজুরি বা ‘অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এএলএস)’র কারণে ‘কোয়াড্রিপ্লেজিয়া (মেরুদন্ড অকেজো হয়ে যাওয়া) হয়েছে, তারা এ গবেষণার উপযুক্ত হতে পারেন।

সম্প্রতি একটি পডকাস্টের সময় করা মন্তব্যে মাস্ক, দ্বিতীয় অংশগ্রহণকারীর সম্পর্কে কিছু বিশদ বিবরণ দিয়েছেন। তিনি জানান, প্রথম রোগীর মতোই দ্বিতীয় রোগীও মেরুদন্ডে আঘাত পেয়েছিলেন, যিনি সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন। মাস্ক বলেন, দ্বিতীয় রোগীর মস্তিষ্কে ইমপ্লান্টর ৪০০ ইলেক্ট্রোড কাজ করছে। নিউরালিংক তার ওয়েবসাইটে বলে যে, এর ইমপ্লান্ট ১,০২৪ ইলেক্ট্রোড ব্যবহার করে। এটা খুব ভালো কাজ করছে।

নিউরালিংক কখন দ্বিতীয় রোগীর অস্ত্রোপচার করেছিলেন তা মাস্ক প্রকাশ করেননি। মাস্ক বলেছেন যে, তিনি আশা করেন নিউরালিংক তার ক্লিনিকাল ট্রায়ালের অংশ হিসাবে এই বছর আরও আট রোগীকে ইমপ্লান্ট সরবরাহ করবে। মাস্ক আরও বলেছেন যে, তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন, যাকে তিনি মার্কিন প্রেসিডেন্ট পদে সমর্থন করেছেন। তারা ব্যবসায়িক নিয়ন্ত্রণ হ্রাসের মাধ্যমে ‘সরকারি দক্ষতা উন্নত করার লক্ষ্যে একটি কমিশন গঠনের বিষয়ে আলোচনা করেন। মাস্ক বলেছিলেন যে, তার দৃষ্টিতে মার্কিন আইন  এ ধরনের উদ্ভাবনকে বাধা দেয়।   (সূত্র: রয়টার্স।)

সম্পর্কিত খবর

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে