অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: জ্বালানি সংকট মোকাবিলায় ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে হাইব্রিড পদ্ধতিতে ক্লাস চালুর পরিকল্পনা করেছে সরকার। এ নিয়ম সারাদেশে নয়, শুধু ঢাকা মহানগরের কিছু প্রতিষ্ঠানে কার্যকর হবে। বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীরে ক্লাস হবে। শনিবার সশরীরে, রোববার অনলাইন, সোমবার সশরীরে, মঙ্গলবার অনলাইন, বুধবার সশরীরে এবং বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হতে পারে। তবে এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস নেবেন। এ জন্য আগে থেকেই ওয়াইফাইসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যার সমাধান করা হবে। ঢাকা মহানগরের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেগুলোতে প্রাথমিকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। তবে সব প্রতিষ্ঠানে এটি বাধ্যতামূলক করা হচ্ছে না। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে বা ধস নামে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন দ্রুত ছাড় ও স্থায়ী সমাধানের দাবি

দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ

জবিতে ২০০৯-২০২৪ সালের নিয়োগ ও অনিয়ম তদন্তে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক

ঈদে ঢাকায় থাকা শিক্ষার্থীদের পাশে জকসু : দুই শতাধিককে উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়

মাদরাসার কারিকুলাম নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জমিয়াতুল মোদার্রেছীনের

মাদরাসার পাঠ্যপুস্তক ও কারিকুলাম পরিবর্তন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির নেতারা দাবি করেছেন, দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ক্ষতিগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে হস্তক্ষেপ করছে