আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১০ জানুয়ারী ২০২৬: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে বলেছেন, ট্রাম্পকে একদিন অপসারিত হতে হবে। শুক্রবার দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিদেশি মদদপুষ্ট শক্তিগুলো ইরানে চলমান বিক্ষোভ উসকে দিচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইসলামি প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই পিছু হটবে না।
এদিকে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি বৃহস্পতিবার রাতে দেশজুড়ে লাখো মানুষের বিক্ষোভে রাস্তায় নামাকে স্বাগত জানান। তিনি শুক্রবার রাত ৮টায় সমন্বিত আন্দোলনে আরও বেশি ইরানিকে যোগ দেওয়ার আহ্বান জানান। নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ইরানে দেশজুড়ে ইন্টারনেট ও ফোন সেবা বন্ধ রয়েছে, যা শুক্রবার পর্যন্ত অব্যাহত ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রেজা পাহলভির ডাকে জাতীয় সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে আসে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কর্তৃপক্ষকে বিক্ষোভ দমনে সতর্ক করে বলেন, বিক্ষোভে অংশ নেওয়া ইরানিরা সাহসী মানুষ। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA) জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছেন। একই সঙ্গে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সংস্কার/ইএমই
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার
মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি
ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।