আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০২ ডিসেম্বর ২০২৫: গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড় জুড়ে পাঁচ দিনের দীর্ঘ ধারাবাহিক কর্মসূচি শেষ হলো এক হৃদয়ছোঁয়া মোনাজাতের মধ্য দিয়ে, যেখানে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের উদ্যোগে আয়োজিত পুরানাদের জোড় ইজতেমা আনুষ্ঠানিক পরিসমাপ্তি পায়। মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ সকাল থেকে ঢাকা, গাজীপুরসহ আশপাশ এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ ইজতেমা মাঠে জড়ো হতে থাকেন। আনুমানিক আড়াই লক্ষাধিক মুসল্লি চূড়ান্ত দোয়া মাহফিলে অংশ নেন। মঙ্গলবার সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। পুরো টঙ্গী ময়দান তখন “আমিন, আমিন” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। আবেগঘন পরিবেশে কান্নার স্রোত বয়ে যায় মাঠজুড়ে। এ বছরের জোড় ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এবারের ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি অতিথি অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, জার্মানি, জাপান, শাদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। তিনি আরও জানান, ইজতেমা চলাকালে ৬ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।
দোয়া শেষে কয়েক হাজার এক চিল্লার জামাত ও তিন চিল্লার জামাত আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠেয় খুরুযের জোড়ের প্রস্তুতি নিতে আল্লাহর পথে রওনা হয়ে যান। অন্য মুসল্লিরা নিজেদের মহল্লায় ফিরে যান মোকামি দায়িত্ব ও আগামীর জোড় কার্যক্রম এগিয়ে নিতে। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনের পর টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।
সংস্কার/ইএফহ
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার
মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি
ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি “অন্ধকার করিডোরে” ঠেলে দেওয়া হবে।