অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেয়ে নতুন বাস্তবতা বুঝল ইংলিশ ক্লাবগুলো

ছবি : সংগৃহীত

সংস্কার ২০ মার্চ ২০২৬: ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ইংল্যান্ডের ক্লাবগুলোর জন্য সপ্তাহটি ছিল হতাশাজনক। ছয়টি দলের মধ্যে চারটি বিদায় নিয়েছে এবং দুই লেগ মিলিয়ে তারা মোট ২৮ গোল হজম করেছে। শুধু আর্সেনাল ও লিভারপুল কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ও টটেনহ্যাম প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।

তবে এতে প্রিমিয়ার লিগের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ইউরোপের সবচেয়ে ধনী লিগ হিসেবে ইংল্যান্ডের এই লিগে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব থেকে আয় অন্যান্য লিগের তুলনায় অনেক বেশি। উয়েফার এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ইংলিশ ক্লাবগুলোর টিভি স্বত্ব থেকে আয় ১.৫ বিলিয়ন ইউরো বেড়েছে, যা ইউরোপের বাকি লিগগুলোর সম্মিলিত বৃদ্ধির কাছাকাছি। ডেলোয়িটের ফুটবল মানি লিগ-এর শীর্ষ ৩০ ধনী ক্লাবের মধ্যে ১৫টিই ইংলিশ।

তবে শেষ ষোলো থেকে বাদ পড়া চার দলের মধ্যে তিনটি হেরেছে তাদের চেয়ে বেশি আয় করা ক্লাবের কাছে। টটেনহ্যামের মৌসুম খারাপ থাকায় অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৭-৫ ব্যবধানে হারটাও অপ্রত্যাশিত নয়। ম্যানচেস্টার সিটি ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ ব্যবধানে হেরেছে। রিয়াল মাদ্রিদই একমাত্র ক্লাব, যাদের আয় এক বিলিয়ন ইউরোর বেশি।

চেলসি ৮-২ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির কাছে এবং নিউক্যাসল ৮-৩ ব্যবধানে পরাজিত হয়েছে বার্সেলোনার কাছে। ১৯৫৫ সালের পর থেকে মাত্র তিনবার এমন হয়েছে, যখন কোনো ইংলিশ দল দুই লেগ মিলিয়ে অন্তত ৮ গোল হজম করেছে, এর মধ্যে দুটি ঘটনাই ঘটেছে চলতি সপ্তাহে।

ইংলিশ লিগের শক্তি তাদের গভীরতায়, যা শেষ ষোলোতে রেকর্ড ছয়টি দল থাকার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তবে ইউরোপের শীর্ষ পর্যায়ে কিছু বড় ক্লাব রয়েছে, যারা নিজেদের লিগে তুলনামূলক কম প্রতিযোগিতার মুখোমুখি হলেও আর্থিকভাবে এগিয়ে। গত বছর ইউরোপের সর্বোচ্চ আয়কারী চার ক্লাব ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি।

স্পেনে গত ২১টি লিগ শিরোপার মধ্যে ১৯টিই জিতেছে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা। এই দুই ক্লাব মিলেই জিতেছে ১০টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। পিএসজি গত ১৩ মৌসুমের মধ্যে ১১টি ফরাসি লিগ জিতেছে এবং গত বছর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে।

অন্যদিকে বায়ার্ন মিউনিখ গত ১৪ বছরে ১৩টি বুন্দেসলিগা শিরোপা জয়ের পথে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। (বাসস)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত

বিশ্বকাপে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া, ব্রাজিল, মরক্কো ও সুইজারল্যান্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর দ্বিতীয় ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। শুরু থেকেই লুইস দিয়াজ, হামেস রদ্রিগেজ ও ড্যানিয়েল মুনোজদের আক্রমণে চাপে ছিল ডিআর কঙ্গো। প্রথমার্ধে মুনোজের একটি গোল অফসাইডে বাতিল হয়, আর হামেস, মোহিকা