অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেট ৭০ মিলিয়ন ডলার

পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারী-মার্চে পাকিস্তানে  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি  অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্ট আয়োজনের জন্য ৭০ মিলিয়ন সাথে অতিরিক্ত ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)  দেওয়া হবে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সভাপতিত্বে আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটি যাচাই-বাছাই করে বাজেটের অনুমোদন দিয়েছে।একটি সূত্র জানিয়েছে, ‘আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন ডলার। এর সাথে অতিরিক্ত খরচের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত বাজেটের বিষয়ে সূত্রটি জানিয়েছে, ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যায় তাহলে বিকল্প ভেন্যুতে খেলার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের জন্য বাড়তি খরচ বরাদ্দ রাখা হয়েছে। তবে পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজন করতে নির্ধারিত অতিরিক্তি ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয়ের জন্য যথেষ্ট নয় বলে সূত্রের দাবী।

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে ইতিহাস : প্রথমবার শেষ ষোলোতে কানাডা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত সময়ের যোগ করা দ্বিতীয় মিনিটে অধিনায়ক স্তেফেন ইউস্তাকিওর দুর্দান্ত দূরপাল্লার শটেই ম্যাচের একমাত্র গোল আসে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা এবারই প্রথম রাউন্ড অব-১৬-

গ্রুপসেরা ইংল্যান্ড ও ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া

জুড বেলিংহ্যামের এক গোল ও এক অ্যাসিস্টে পানামাকে ২-০ গোলে হারিয়ে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোববার (২৮ জুন) নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও বিরতির পর ছন্দে ফেরে থমাস টুখেলের দল। শুরুতে পানামা আক্রমণাত্মক খেললেও গোলরক্ষক জর্ডান

স্পেন ও বেলজিয়ামের জয় : নকআউটে দুই ইউরোপীয় দল

স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। নকআউটে উঠতে হলে অন্তত ড্র প্রয়োজন ছিল তাদের, কিন্তু ১০ জনের দলে পরিণত হওয়া উরুগুয়ে তা করতে পারেনি। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে স্পেন, যারা পরের রাউন্ডে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার মুখোমুখি হবে। ম্যাচের ৪২তম মিনিটে আলেক্স বায়েনার দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো

নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে সাময়িক নিষিদ্ধ করল ফিফা

তৃতীয় পক্ষের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)-কে সব ধরনের কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে নেপাল এখন কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। বর্তমানে পুরুষদের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৫ত