অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ঘরের কাজ সামলাবে স্মার্ট রোবট আর মানুষ পাবে অবসর ও স্বস্তি

ছবি : ইন্টারনেট

সংস্কার ১২ নভেম্বর ২০২৫ :  প্রতিদিনের গৃহস্থালির কাজ আর ভারী বাজারের বোঝা এখন অনেকের জন্যই এক বড় ঝামেলা। নিত্যদিনের ব্যস্ত জীবনে বাজারের মালামাল বহন কিংবা ঘরের নানা কাজ করতে করতে অনেকে হয়ে পড়ছেন ক্লান্ত। এই বাস্তবতা বদলে দিতে  প্রযুক্তি  প্রতিষ্ঠান ওয়ান-এক্স টেকনোলজিস নিয়ে আসছে এক যুগান্তকারী সহকারী- হিউম্যানয়েড রোবট নিও, যা ঘরের প্রায় সব কাজই করে দিতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০ হাজার মার্কিন ডলারের এই রোবট ক্রেতারা চাইলে মাসিক ৪৯৯ ডলারের ইনস্টলমেন্টেও নিতে পারবেন। ২০২৬ সালের মধ্যেই বাজারে আনুষ্ঠানিকভাবে রোবটটি উন্মোচন করার পরিকল্পনা রয়েছে। মাত্র ৩০ কেজি ওজনের নিও ৬৮ কেজি পর্যন্ত তুলতে পারে এবং ২৫ কেজি ওজন বহনে সক্ষম। ঘরের পরিবেশের সঙ্গে মানানসই রাখতে এর নকশায় রাখা হয়েছে নরম পলিমার বডি, ধূসর-বাদামি রঙের আভা এবং এমন একটি সাইলেন্ট মোটর সিস্টেম যা মাত্র ২২ ডেসিবেল শব্দ তৈরি করে। ফলে মনে হবে এটি যেন ঘরেরই একজন শান্ত স্বভাবের সদস্য।

নিও কিন্তু শুধু সাধারণ রোবট নয় - এতে যুক্ত করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ভিজ্যুয়াল ও অডিও ইন্টেলিজেন্স, সময়সূচি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্মৃতি সংরক্ষণ প্রযুক্তি। এটি ঘরের রান্নাঘরের জিনিসপত্র চিনে ফেলতে পারে এবং কী খাবেন তা নিয়েও পরামর্শ দিতে সক্ষম। ব্যবহারকারীরা ভয়েস কমান্ড বা মোবাইল অ্যাপের মাধ্যমে রোবটকে নির্দেশ দিতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে নিও ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস ও প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারবে। তবে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে রোবটটি সব ধরনের কাজ পুরোপুরি একা করতে পারবে না, কিছু জটিল কাজের জন্য মানব নির্দেশনার প্রয়োজন হবে।

আমেরিকার জনপ্রিয় ব্যবসায়িক সাময়িকী ফাস্ট কোম্পানি জানিয়েছে, ওয়ান-এক্স টেকনোলজিস একসময় হালোডি রোবটিকস নামে পরিচিত ছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির লক্ষ্য-মানুষের দৈনন্দিন জীবনে হিউম্যানয়েড রোবটকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা। এজন্য তারা ওপেনএআই স্টার্টআপ ফান্ডসহ শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিও-এর সফল বাজারজাত হলে হোম অটোমেশন ধারণায় নতুন বিপ্লব ঘটবে। লাইট জ্বালানো, কাপড় ভাঁজ করা থেকে শুরু করে বাজারের মালামাল বহন করা পর্যন্ত প্রায় সব কাজই করে দিতে পারবে এই রোবট। এতে শুধু শ্রম নয়, বাঁচবে মানুষের অমূল্য সময়, যা তারা আরও উৎপাদনশীল কাজে ব্যয় করতে পারবে।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

বিজ্ঞান-প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে চীন : রুশ বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রখ্যাত রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী আর্তেম ওগানোভ। মস্কোর স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ওগানোভ দীর্ঘদিন ধরে চীনা বিজ্ঞানীদের সঙ্গে

এআই খাতে ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে