অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গুগলকে ৫০০ কোটি ডলার জরিমানা

গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছিল দীর্ঘদিন থেকেই। এবার প্রমাণ মিলতেই বড় জরিমানা গুণতে হলো গুগলকে। ইতিমধ্যেই ৫০০ কোটি ডলার জরিমানার মুখে পড়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম সংস্থা গুগল। ক্রোম ব্রাউজার ব্যবহার করে ওয়েবসাইট দেখার সময় ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে পারে গুগল। এমনকি নিজের ব্যক্তিগত তথ্য আড়ালে রাখতে ইচ্ছুক ব্যবহারকারী যদি নিজের তথ্য প্রকাশ করতে না চান, তবে তাকে 'ইনকগনিটো মোড ব্যবহার করতে বলা হয়। এবার সেই 'ইনকগনিটো মোড'-এও ইনফরমেশন ট্র্যাকিংয়ের অভিযোগ উঠল গুগলের বিরুদ্ধে। অতএব মামলা এড়ানোর কার্যত আর কোনো পথই খোলা নেই গুগলের কাছে। এদিকে ইনকগনিটো মোডেও ব্যবহারকারীর ওপর নজর রাখছে মার্কিন প্রতিষ্ঠান গুগল। এই অভিযোগে সম্প্রতি তিন ব্যবহারকারী গুগলের বিরুদ্ধে মামলা করেন। তাদের আরও অভিযোগ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে ঘুরপথে ব্যবসা করছে গুগল। এদিকে গুগল অবশ্য ওই মামলা খারিজ করে দেয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু বিচারক লুসি কোহ প্রতিষ্ঠানটির সে আবদারে সাড়া দেননি। বিচারক কোহ বলছেন, ইনকগনিটোর গোপনীয়তা মোড সক্রিয় থাকলেও গুগল যে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করছে, সে ব্যাপারে প্রতিষ্ঠানটি তাদের 'অবহিত করেনি। এই মামলায় অভিযোগকারীদের পক্ষে ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে।

সম্পর্কিত খবর

অনিবন্ধিত অনলাইন পোর্টালের দৌরাত্ম্য : আইনি পদক্ষেপের উদ্যোগ

দেশে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব নিবন্ধনবিহীন পোর্টাল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, অপপ্রচার, ব্যক্তিগত চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার চাঁদাবাজি, গুজব ছড়ানো, ভুয়া বিজ্ঞাপন, আর্থিক প্রতারণা এবং তথ্য চুরিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অনেক পোর্টালের সঙ্গে

চীনে এআই ও প্রযুক্তিতে জোর : ১২০০০ এর বেশি স্নাতক পাঠ্যক্রম বাতিল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত উৎপাদন প্রযুক্তি এবং ভবিষ্যতের শিল্পখাতের চাহিদা পূরণে উচ্চশিক্ষায় বড় ধরনের সংস্কার শুরু করেছে চীন। জাতীয় উন্নয়ন পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম পুনর্গঠন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃত শিক্ষা

ইউরোপীয় আইন লঙ্ঘনের অভিযোগে গুগলের বিরুদ্ধে বড় জরিমানার প্রস্তুতি

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল বাজার আইন (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে কয়েকশ কোটি ইউরো পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তুতি চলছে। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে

ব্যক্তিগত সমস্যায় এআই চ্যাটবটের ওপর ঝুঁকছে ইউরোপের তরুণরা

ইউরোপের অনেক তরুণ এখন ব্যক্তিগত ও মানসিক বিষয় নিয়ে আলোচনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে দেখছেন। সম্প্রতি প্রকাশিত ইপসোস বিভিএ-এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩ হাজার ৮০০ তরুণের মধ্যে ৫১ শতাংশ জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত সমস্যা নিয়ে