আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৫ মে ২০২৬ শুক্রবার: গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি অভিযোগ করেছেন, ইসরাইল মানবতার মৌলিক মূল্যবোধকে চরমভাবে ধ্বংস করছে এবং বর্তমান বিশ্বব্যবস্থার দুর্বলতাও এ সংকটের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত ও সংকট এখন আর নির্দিষ্ট সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই। এসব পরিস্থিতি বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। তিনি বলেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, জ্বালানি নিরাপত্তা সংকট এবং আর্থিক অস্থিরতার কারণে বিশ্বব্যবস্থা বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
গাজার মানবিক পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই সংকট বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার অন্তর্নিহিত দুর্বলতাগুলো প্রকাশ করেছে। তার মতে, একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে শক্তিশালী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জরুরি।
গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকেই এরদোগান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের নীতির বিরুদ্ধে সরব অবস্থান বজায় রেখেছেন।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান