অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গাজামুখী ত্রাণবহর আটক : ইসরাইলের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ অভিযোগ

ছবি : সংগৃহীত

সংস্কার ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহর (ফ্লোটিলা) আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনাকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে বলেছে, ইসরাইল মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনকে পদদলিত করেছে। তাদের মতে, ত্রাণবাহী জাহাজে হামলা ইসরাইলের আগ্রাসী মনোভাবের প্রমাণ।

ইতালির রাজনীতিবিদ আর্তুরো স্কত্তো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, গাজা থেকে প্রায় ৭০০ মাইল দূরে থাকতেই ইসরাইলি বাহিনী নৌযানগুলো আটক করে। তিনি এ ঘটনাকে ‘সহিংস’ ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞা হিসেবে বর্ণনা করেন।

গ্রিসের সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস বলেন, এ ঘটনায় গ্রিক সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ—তারা হয় ইসরাইলকে সহযোগিতা করছে, না হয় নিজেদের সমুদ্রসীমা রক্ষায় ব্যর্থ। অন্যদিকে, স্পেনের পোদেমোস পার্টির নেতা ইওন বেলাররা এই ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের অপরাধের জন্য একদিন জবাবদিহি করতে হবে। তিনি স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ত্রাণবহরটি গাজায় অবরুদ্ধ সাধারণ মানুষের জন্য সহায়তা নিয়ে যাচ্ছিল। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এদিকে, ফ্লোটিলার জাহাজে অভিযান চালিয়ে ইতালীয় নাগরিকদের আটকের ঘটনায় ইতালি সরকারও তীব্র নিন্দা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ইতালি এক বিবৃতিতে ইসরাইলের পদক্ষেপের কঠোর সমালোচনা করে এবং আটক সকল ইতালীয় নাগরিককে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান