অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খামেনির জানাজা ও দাফন উপলক্ষে তেহরানে তিন দিনের সরকারি ছুটি

ছবি : সংগৃহীত

সংস্কার ২৪ জুন ২০২৬ বুধবার: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েকটি ধাপে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৬ জুলাই রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠান হবে। এ উপলক্ষে তেহরান প্রদেশে টানা তিন দিনের সরকারি ছুটি কার্যকর থাকবে।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, ৭ জুলাই পবিত্র নগরী কুমে একটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে, যা খামেনির জন্মস্থান, সেখানে তাকে দাফন করা হবে।

ইসলামি বিপ্লবের অন্যতম প্রধান নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানি কর্তৃপক্ষের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন তিনি নিহত হন।

কর্তৃপক্ষের ধারণা, শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফন অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হতে পারে। এজন্য রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত মার্চে খামেনির শেষকৃত্য আয়োজনের পরিকল্পনা থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় নতুন সূচি ঘোষণা করা হয়েছে। (আল-জাজিরা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

লেবানন তুরস্ক-ইসরায়েলের উত্তেজনা : মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিকে বৈরুত

গাজা ও সিরিয়ার পর এবার লেবানন তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন কেন্দ্র হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে বৈরুতকে ঘিরে দুই দেশের কূটনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসে

শান্তি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা: সাইক্লিস্টসহ নিহত ৩

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুটি ইসরায়েলি ড্রোন হামলায় এক বিশ্বচ্যাম্পিয়ন সাইক্লিস্টসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে। এনএনএর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের কফর তিবনিত শহরে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো

ইরান-মার্কিন সমঝোতা এক ‘ঐতিহাসিক দলিল’ : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন দ্বিপাক্ষিক সমঝোতা স্মারককে (এমওইউ) ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, এই চুক্তি দীর্ঘদিনের বৈরিতা কমিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর অফিসিয়াল

ইরান-মার্কিন মধ্যস্থতাকারী হিসেবে সই করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে (এমওইউ) মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই চুক্তিকে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন পরিবর্তনের সম্ভাবনাময়