অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

খামেনির অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিকে স্বাগত জানাল ইরান

ছবি : সংগৃহীত

সংস্কার ৫ জুলাই ২০২৬ রবিবার: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ধরনের চাপ ও হুমকি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা সত্য, ন্যায় এবং ইতিহাসের সঠিক অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে তেহরানে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে অংশ নেওয়া সব বিদেশি অতিথিকে ধন্যবাদ জানানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, বিবৃতিতে বলা হয়েছে, তাদের উপস্থিতি শুধু প্রয়াত নেতার প্রতি সম্মানই নয়, সত্য ও ন্যায়ের প্রতিও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ ইরানি জাতির মর্যাদা এবং প্রয়াত নেতার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন।

বিবৃতিতে দেশটির জনগণকে বিপুল সংখ্যায় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের মতে, জনগণের ব্যাপক উপস্থিতি জাতীয় ঐক্য, সংহতি ও শক্তির প্রকাশ ঘটাবে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার বার্তা দেবে।

এতে আরও বলা হয়, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির নেতৃত্বে ইরান প্রয়াত আলী খামেনির নীতি ও আদর্শ অনুসরণ করে এগিয়ে যাবে। সেই লক্ষ্য বাস্তবায়নে দেশটি অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখে ইরান ভবিষ্যতেও নিজের নীতি ও অবস্থান বজায় রাখবে। (আইআরএনএ)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

ইরানের ক্ষেপণাস্ত্র হুমকিতে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্বিন্যাস

ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সাবেক প্রধান ফ্র্যাঙ্ক ম্যাকেনজি। তার মতে, উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির একটি অংশ ইসরাইল ও অন্যান্য নিরাপদ মিত্র দেশে

তেহরান থেকে পবিত্র শহর কওমে নেওয়া হলো খামেনির মরদেহ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে। মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ সেখানে তাকে ঘিরে শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে হেলিকপ্টারে করে তার মরদেহ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়। এর আগে টানা তৃতীয় দিনের মতো

তেহরানে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের শোকমিছিল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর তেহরানে তার রাষ্ট্রীয় দাফন ও জানাজার তৃতীয় দিনের প্রধান শোকমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকেই রাজধানীর কেন্দ্রস্থলে লাখো মানুষ জড়ো হন। সাধারণ মানুষের পাশাপাশি দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারাও

হামাস ও হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গে তেহরানে বৈঠক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের আগে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর পৃথক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে খামেনির মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি গাজা, লেবানন এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।