অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ক্ষয়যুদ্ধের কৌশলে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের মোকাবিলায় ইরান

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যের সংঘাতে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় পিছিয়ে থাকলেও ভিন্নধর্মী দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগোচ্ছে ইরান। বিশ্লেষকদের মতে, তেহরান এখন সরাসরি যুদ্ধে জয়ের চেষ্টা না করে প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্ষয় করার কৌশল গ্রহণ করেছে।  পেন্টাগন ও তেল আবিব দাবি করছে, সাম্প্রতিক যৌথ বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনী ও নেতৃত্বের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনার প্রস্তাব দিলেও এখন আর সে সময় নেই। তবে সামরিক বিশ্লেষকদের মতে, বাস্তবে ইরান এখন ‘ওয়ার অব অ্যাট্রিশন’ বা দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধের কৌশল অনুসরণ করছে।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ড. এইচ. এ. হেলার এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক নিকোল গ্রাজেউস্কি জানান, ইরানের লক্ষ্য যুদ্ধ দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষের জন্য এটি অর্থনৈতিকভাবে ব্যয়বহুল করে তোলা। তাদের উদ্দেশ্য সরাসরি সামরিক বিজয় নয়; বরং শত্রুর অস্ত্রভাণ্ডার ও মনোবল ধীরে ধীরে নিঃশেষ করা।

ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও ড্রোন কৌশল: ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত ইরানের হাতে প্রায় আড়াই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। যদিও মার্কিন কমান্ড বলছে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা কমেছে, তবুও দেশটির ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা অস্ত্রভাণ্ডার এখনো বড় হুমকি।  ইরান বর্তমানে ব্যাপক হারে সস্তা ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করছে। এর লক্ষ্য হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের অত্যন্ত ব্যয়বহুল ‘ইন্টারসেপ্টর মিসাইল’ ব্যবহার করতে বাধ্য করা। বিশ্লেষকদের মতে, এতে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্থনৈতিকভাবে চাপে পড়বে।

হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার: বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরির ক্ষেত্রেও ইরানের গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে ইরান কার্যত এই রুট বন্ধ করে রেখেছে। বিশ্লেষকদের মতে, এই প্রণালীতে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফিরতে চাপ তৈরি হতে পারে।

অভ্যন্তরীণ চ্যালেঞ্জ: তবে ইরানের এই কৌশলের সফলতা অনেকটাই নির্ভর করছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যের ওপর। দীর্ঘমেয়াদি সংঘাতে সামরিক বাহিনীতে ক্লান্তি তৈরি হওয়ার ঝুঁকিও রয়েছে। এছাড়া তুরস্কসহ কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা করলেও, পারস্য উপসাগরীয় দেশগুলো যদি ইরানের হুমকিতে বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটকে সমর্থন দেয়, তাহলে তেহরানের ক্ষয়যুদ্ধের এই কৌশল উল্টো ফলও দিতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান