আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৬ জুন ২০২৬ শনিবার: মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে।
ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। মোট সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে এবং কোনোটি নির্ধারিত স্থানে আঘাত করতে পারেনি।
এর আগে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে যুক্তরাষ্ট্র। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের গোরেক এলাকা ও কেশম দ্বীপে অবস্থিত রাডার ও নজরদারি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে।
তবে ইরান ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের অভিযোগ, মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং ইরানি জাহাজকে হয়রানি করছে।
এদিকে লেবানন ও ফিলিস্তিনেও সহিংসতা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জরুরি চিকিৎসাকর্মীও আছেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে নিহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস এ ঘটনার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। (আল-জাজিরা)
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান